By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

Last updated: 2023/05/27 at 12:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভূমধ্যসাগরে এক নবজাতক ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। দুটি মানবাধিকার সংস্থা শুক্রবার এ কথা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি জানায়।

বিপদে পড়া অভিবাসনপ্রত্যাশীদের ডাকে সাড়া দেয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন শুক্রবার বলেছে, বুধবার সকালে নৌকাটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওই সময় নৌকাটি সাগরে ভাসমান ছিল। কিন্তু তাদের ইঞ্চিন ছিল বিকল। লিবিয়ার বেনগাজি বন্দরের উত্তর দিকে ৩২০ কিলোমিটার দূরে নৌকাটি অবস্থান করছিল।

বৃহস্পতিবার ইতালির বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এমার্জেন্সি বলেছে, লাইফ সাপোর্ট জাহাজ ও ওশান ভাইকিং ২৪ ঘণ্টা ধরে নৌকাটির খোঁজে অনুসন্ধান চালায়। তবে সেটির কোনও খোঁজ বা ধ্বংসাবশেষ তারা পায়নি।

সংস্থাটির এক মুখপাত্র শুক্রবার বলেছেন, অনুসন্ধান চলছে। নৌকায় থাকা মানুষদের হয়ত অন্য কোনও নৌযানে নেওয়া হয়েছে অথবা ইঞ্জিন সফলভাবে মেরামত করে সিসিলির দিকে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার পৃথক দুটি ঘটনায় ইতালির কোস্টগার্ড ৪২৩ ও ৬৭১ জনকে উদ্ধার করেছে। অ্যালার্ম ফোন বলেছে, নিখোঁজ নৌকার সঙ্গে এই উদ্ধারের সম্পর্ক নেই।

উল্লেখ্য, ইতালিসহ ইউরোপের সরকারগুলো অভিবাসনের বিষয়ে কড়া অবস্থানে যাচ্ছে। দেশটিতে সাগরপথে অভিবাসন প্রত্যাশীদের আসা বেড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইমরান খানের ‘খেলা শেষ’ : মরিয়ম নওয়াজ
Next Article জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

কোন দেশের ওপর ভরসা করা যায় নতুন করে ভাববে আমিরাত

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী : যুক্তরাজ্য

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?