By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৫-জি সেবা চালুসহ মন্ত্রীর কাছে গ্রাহক অ্যাসোসিয়েশনের ১০ দফা সুপারিশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > টেকনোলজি > ৫-জি সেবা চালুসহ মন্ত্রীর কাছে গ্রাহক অ্যাসোসিয়েশনের ১০ দফা সুপারিশ
টেকনোলজি

৫-জি সেবা চালুসহ মন্ত্রীর কাছে গ্রাহক অ্যাসোসিয়েশনের ১০ দফা সুপারিশ

Last updated: 2026/02/24 at 1:49 PM
Online Desk 7 hours ago
Share
SHARE

ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রীর কাছে ভোক্তা-স্বার্থ সংশ্লিষ্ট ১০ দফা সুপারিশ পত্র পেশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রী বরাবর সংগঠনের সভাপতির স্বাক্ষরিত সুপারিশপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।

 

সুপারিশপত্রে নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, মুঠোফোন গ্রাহক ও ডিজিটাল সেবা গ্রহীতাদের স্বার্থরক্ষায় সংগঠনটি গত একযুগ ধরে কাজ করে যাচ্ছে। নাগরিকদের জন্য ন্যায্যতা, স্বচ্ছতা এবং উন্নত সেবার মান নিশ্চিত করতে সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গবেষণা, জনসচেতনতা এবং সংশ্লিষ্ট পক্ষসমূহের সঙ্গে ধারাবাহিক সংলাপের মাধ্যমে বিভিন্ন ভোক্তা সমস্যার বিষয়টি দীর্ঘদিন ধরে তুলে ধরা হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতি ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে কয়েকটি অগ্রাধিকার বিষয় মন্ত্রীর সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে।

 

সুপারিশে সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক তদারকি ও জবাবদিহিতা জোরদার, ন্যায্য মূল্যনীতি প্রণয়নের মাধ্যমে ভোক্তা পর্যায়ে মূল্য হ্রাস, প্রত্যন্ত এলাকায় অবকাঠামো ও সেবা সম্প্রসারণ, এবং ডাটা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় শক্তিশালী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

 

এছাড়া এনইআইআর ব্যবস্থায় বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র সংযুক্তির শর্ত পুনর্বিবেচনা, গ্রামীণ ও দুর্গম এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে বিশেষ ভর্তুকি, তরঙ্গের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণ ও ন্যায্য বন্টন, দেশব্যাপী ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং দ্রুত ৫জি সেবা চালুর রোডম্যাপ প্রণয়নের দাবি জানানো হয়।

মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তা জোরদারের পাশাপাশি টেলিযোগাযোগ খাতে মধ্যস্তর বিলুপ্তি এবং গত ১৫ বছরের দুর্নীতির তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টিও সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠনটি বলছে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে ভোক্তাদের আস্থা বাড়বে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং একটি ন্যায্য বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবসম্মত সমাধান নিয়ে মন্ত্রী বা তার মনোনীত প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের আগ্রহও জানানো হয়েছে।

Online Desk February 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চট্টগ্রাম-কুমিল্লায় বিস্ফোরণ : দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী
Next Article ফেসবুকের পুরনো পোস্ট ডাউনলোড করার উপায়
আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

টেকনোলজি

ফেসবুকের পুরনো পোস্ট ডাউনলোড করার উপায়

By Online Desk 6 hours ago
টেকনোলজি

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

By Online Desk 1 day ago
টেকনোলজি

ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে বাঁচবেন কীভাবে?

By Online Desk 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?