By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৫ মাস ধরে বন্দরে নিলামের অপেক্ষায় ৪২৪ গাড়ি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ৫ মাস ধরে বন্দরে নিলামের অপেক্ষায় ৪২৪ গাড়ি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

৫ মাস ধরে বন্দরে নিলামের অপেক্ষায় ৪২৪ গাড়ি

Last updated: 2023/05/11 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ হাসান গাজী, মোংলা : মোংলা কাস্টমসে দীর্ঘ পাঁচ মাস ধরে নিলাম বন্ধ আছে। এর ফলে নিলামযোগ্য ১২৭৩ গাড়ির মধ্যে ৪২৪ গাড়ি নিলামে ওঠেনি। এসব বিলাসবহুল গাড়ি জাপান থেকে আমদানি করা। বর্তমানে ১২৭৩ গাড়ি এখন মোংলা বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে। এই পাঁচ মাসে অন্তত ১০টি নিলাম করা যেত বলে জানায় মোংলা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তারা বলছেন, পুরোনো নিলামকারী প্রতিষ্ঠান (অকশনীয়) প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো প্রতিষ্ঠান না পাওয়ায় এই নিলাম বন্ধ আছে।

কাস্টমস শুল্ক আইন অনুযায়ী, আমদানি করা রিকন্ডিশন গাড়ি ৩০ দিনের মধ্যে ছাড়িয়ে নিতে না পারলে তা নিলামে উঠবে। এসব রিকন্ডিশন গাড়ির মডেল অনুয়ায়ী প্রতিটি গাড়ির দাম ২০ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত। কিন্তু মোংলা বন্দরে ব্যবসায়ীদের আনা অনেক গাড়িই এক বছরেও ছাড় করাতে পারেনি। এমন অবস্থায় বন্দরের বিভিন্ন শেডে নিলামযোগ্য গাড়ির জট সৃষ্টি হয়েছে। এর সংখ্যা ৪২৪টি। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, সময়মত নিলাম অনুষ্ঠিত হলে এর সংখ্যা কমে যেত।

মোংলা কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মো. রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করে জানান, মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন নিলামকারী প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়। যার কারণে গত পাঁচ মাস মোংলা কাস্টমসের নিলাম কার্যক্রম বন্ধ আছে।

তিনি বলেন, গত ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন নিলাম কার্যক্রম থেকে ৩২ কোটি ৮০ লাখ ৩২ হাজার ১৩৬ টাকা এবং ২০২২-২০২৩ অর্থ বছরের চলতি এপ্রিল মাস পর্যন্ত ৪ কোটি ৭৭ লাখ ২৬ হাজার ৬৭৯ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে গত ডিসেম্বর-২০২২ থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসের ১০টি নিলাম করা যেতে পারলে এই রাজস্ব আরও বৃদ্ধি পেত।

নিলাম সংক্রান্তের জটিলতার অবসান হচ্ছে উল্লেখ করে মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমান জানান, নিলাম সংক্রান্ত জটিলতা থাকায় গত পাঁচ মাস নিলাম অনুষ্ঠিত হয়নি। এজন্য মোংলা বন্দরে নিলামযোগ্য ৪২৪ গাড়ি নিলামে তোলা সম্ভব হয়নি। তবে চলতি সপ্তাহে চট্রগ্রামের ‘কে এম করপোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হচ্ছে। চুক্তি অনুয়ায়ী তারাই কাস্টমসের নিলামযোগ্য পণ্যের নিলামকারী প্রতিষ্ঠান হবে। এ মাসের শেষর দিকে ওই প্রতিষ্ঠান বন্দরের নিলামযোগ্য ৪২৪ গাড়িসহ পণ্যবোঝাই ১৫০ কন্টেইনার ও একটি ড্রেজার নিলামের জন্য দরপত্র আহবান করবে।

মোংলা কাস্টমস হাউস সূত্র জানায়, গত নভেম্বর মাসে কাস্টমসের নিয়োগ করা প্রতিষ্ঠান আল আমিন ট্রেডার্সের নিলাম মেয়াদ শেষ হয়। এরপর নতুন করে নিলামকারী (অকশনী) প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম শুরু হলেও শেষ করা যায়নি। গত ২৩ জানুয়ারি নতুন নিলামকারী প্রতিষ্ঠান নিয়োগ দিতে দরপত্র আহবান করা হলে বিভিন্ন প্রতিষ্ঠান তুলনামূলক কমমূল্য কমিশন দাখিল করে। এরপর গত ২৮ মার্চ নিলামকারী প্রতিষ্ঠানের জন্য আবার দরপত্র দাখিল করা হয়। এসময় ছয়টি প্রতিষ্ঠানে দরপত্রে অংশ নেয়। কিন্তু ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠানের রেট ও প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকায় তাদের নিয়ে পর্যালোচনা চলছে বলে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী ট্রাফিক ম্যানেজার কুদরত আলী জানান, গত বছর মোংলা বন্দরে সাড়ে ২১ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। এ বছরের বুধবার (১০ মে) পর্যন্ত ১১ হাজার ৬০০ গাড়ি আসে। তবে এ মাসে আরও দুটি এবং আগামী মাসে আরও একটি গাড়ীবাহী জাহাজ আসবে। আমদানি করা এসব গাড়ি বন্দরের ইয়ার্ড ও গোডাউনে রাখা এবং স্বাভাবিক নিয়মে ডেলিভারি দিতে বন্দর কর্তৃপক্ষের কোনো সমস্যা নেই বলেও জানান এ কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুই উপজেলার সংযোগ সেতু এখন মরণ ফাঁদ
Next Article লোহাগড়ায় নিখোঁজ পরীক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?