By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ : পাঁচ ঘন্টা পর উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ : পাঁচ ঘন্টা পর উদ্ধার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ : পাঁচ ঘন্টা পর উদ্ধার

Last updated: 2023/06/30 at 2:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলা থেকে শিশু অপহরণের পাঁচ ঘন্টা পর উদ্ধার হয়েছে। পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল। উপজেলার ধোপাদী ইসলামপাড়া গ্রাম থেকে গত সোমবার বেলা ১১টায় ছয় বছর বয়সী তোবা শেখ নামে শিশুকে অপহরণ করা হয়।

অপহৃত শিশুর পিতা নজরুল শেখ জানান, সোমবার বেলা ১১টায় প্রতিবেশী মামুন শেখের স্ত্রী আঞ্জুআরা বেগম ওই শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের দোকানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকে অপহরণ করে লাপাত্তা হয়ে যান। এরপর শিশুকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে।

বেলা দু’টার দিকে শিশুর এক আত্মীয়ের কাছে একটি অপরিচিত নম্বর (০১৬০৫-৮২৮৩০৯) থেকে ফোন আসে। ফোনটি প্রতিবেশি জাহিদুল ইসলাম রিসিভ করেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় তোবা নামে যে শিশুটি হারিয়েছে সে আমার কাছে আছে। তাকে ফেরৎ পেতে হলে আমাদের পাঁচ লাখ টাকা দিতে হবে। এর কিছুক্ষণ পরে ওই নম্বর থেকে আবার ফোন আসে তিন লাখ টাকা দিলে তোবাকে ছেড়ে দেওয়া হবে। এ কথা বলে ফোনটি বন্ধ রাখা হয়।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ শিশুকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। এক পর্যায়ে বিকেল চারটার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ছেড়ে দেওয়া হয়। শিশুটিকে স্থানীয়রা পেয়ে তার পরিচয় খোঁজ করতে থাকে। পরে তারা শিশুকে তার পিতার কাছে পৌছে দেয়। শিশুর পিতা নওয়াপাড়া মোকামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

শিশু তোবার পিতা নজরুল শেক আরও বলেন, আমার মেয়েকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিলো। প্রতিবেশি আঞ্জু বেগম এ কাজে সহযোগিতা করেছে। এ ব্যপারে থানায় অভিযোগ করেছি। পুলিশ আঞ্জু আরা বেগমকে আটক করেছে।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, অপহরণের ঘটনাটি সত্য। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। মূল অপহরণকারীকে আটকের চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দাকোপে বিদ্যুৎ স্পৃষ্টে দিন মজুরের মৃত্যু
Next Article যশোরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?