By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৬ মাস বেতন বন্ধ হলেও দুই পদে বহাল ঝিকরগাছার আনসার সদস্য আসাদুল!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > ৬ মাস বেতন বন্ধ হলেও দুই পদে বহাল ঝিকরগাছার আনসার সদস্য আসাদুল!
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

৬ মাস বেতন বন্ধ হলেও দুই পদে বহাল ঝিকরগাছার আনসার সদস্য আসাদুল!

Last updated: 2023/05/30 at 12:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোরের ঝিকরগাছা উপজেলা আনসার ভিডিপির ঝিকরগাছার ৯নং ওয়ার্ড দলনেতা আসাদুল ইসলামের ৬মাস বেতন বন্ধ রয়েছে। তারপরেও তিনি থেমে নেই। দলনেতার দায়িত্ব পালনের পাশাপাশি আসাদুল আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে কম্পিউটার  অপারেটরের দায়িত্ব পালন করে চলেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগের পরও একাই দু’টি পদে বহাল থাকায় তার খুঁটির জোর নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, ২০১৫ সালের ২০ মে ঝিকরগাছা উপজেলার আনসার ও ভিডিপির ৯ নম্বর ওয়ার্ডের দলনেতা হিসেবে যোগদান করেন আসাদুল ইসলাম। তিনি ঝিকরগাছা উপজেলার হাজেরালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

অভিযোগ উঠেছে, দলনেতার চাকরি করাকালীন আসাদুল ইসলাম হাড়িয়াদেয়াড়া গ্রামে আনসার ও ভিডিপি সদস্যদের উন্নয়নের লক্ষে স্থাপিত ভিডিপি ব্যাংকে মাস্টাররোলে কম্পিউটার অপারেটর পদে চাকরি বাগিয়ে নেন।

সূত্র জানায়, প্রতি মাসে তিনি দলনেতার পদ থেকে ২৫শ’ টাকা ও কম্পিউটার অপারেটর পদ  থেকে ৭ হাজার ৯৫০ টাকা বেতন উত্তোলন করে আসছিলেন। আসাদুল ইসলাম আনসার ভিডিপির দুই স্থানে চাকরি করার ঘটনায় তোলপাড় শুরু হয়। এরই মাঝে তিনি জড়িয়ে পড়েন নানা দুর্নীতিতে। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঝিকরগাছা থেকে জেলা কম্যান্ডেট ও উপজেলা কর্মকর্তার স্বাক্ষর জাল করে ঋণ উত্তোলনের ঘটনায় আসাদুলের বিরুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করা হয়।

ঝিকরগাছার উপজেলার রবিউল ইসলামের ছেলে আল এমরান লিখিত অভিযোগে উল্লেখ করেন আসাদুল ইসলাম একজন দুর্নীতিবাজ। তিনি অবৈধভাবে একই প্রতিষ্ঠানের দুই স্থানে চাকরি করেন। অথচ নিয়মানুযায়ী একই ব্যক্তি দুই স্থানে চাকরি করে বেতন উত্তোলন করতে পারেন না।

আসাদুল ইসলাম চাকরির সুবাদে ব্যাংকে বসে উপজেলা কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্টের স্বাক্ষর জাল করে সুজন আহম্মেদ, আবু কায়ূমসহ আরও কয়েকজন সদস্যের লোনের ব্যবস্থা করে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বেতন বন্ধ থাকলেও আসাদুল থেমে নেই। তিনি দিব্যি নিয়মিত অফিস করছেন। বেতন বন্ধ থাকা নিয়ে তার কোন মাথা ব্যথা নেই। কারণ তিনি স্থানীয় কর্মকর্তাদের ম্যানেজ করে একই প্রতিষ্ঠানের দুই স্থানে চাকরির সুবাদে অনিয়ম করে সুবিধা ভোগ করছেন। এই বিষয়ে আনসার ভিডিপির ঝিকরগাছা উপজেলা কর্মকর্তা আনোয়ারা খাতুন সাংবাদিকদের মুঠো ফোনে জানান, ঝিকরগাছায় সুষ্টুভাবে চাকরি করা খুবই কষ্টকর। এখানে একজন আরেকজনের পিছে লেগেই থাকে। তিনি জানান, ঝিকরগাছা ৯ নং ওয়ার্ড দলনেতা আসাদুল ইসলাম মাস্টাররোলের কর্মচারী। সামান্য বেতনে জীবন-যাপন করা কষ্টদায়ক। তাই দলনেতার পাশাপাশি তিনি ব্যাংকে চাকরি নিয়েছেন। আসাদুলের মতো এমন আরও অনেকেই আছেন। এক প্রশ্নে আনোয়ারা খাতুন জানান, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আসাদুলের বেতন ৬ মাস বন্ধ আছে।

আনসার ভিডিপির যশোর জেলা কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা জানান, ঝিকরগাছার ৯ নম্বর ওয়ার্ডের দলনেতা আসাদুল ইসলামের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। খুলনা বিভাগীয় পরিচালকের নির্দেশে তার ( আসাদুল) ৬ মাস বেতন বন্ধ রাখা হয়েছে। চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, এ সংক্রান্ত কোন কাগজ তার কাছে আসেনি। একই প্রতিষ্ঠানের দুই স্থানে আসাদুলের চাকরি করার বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিজয়ী হলে সিটির সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করবো : আব্দুল আউয়াল
Next Article জেলা যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে ভূমিকম্প অনুভূত

By Staff Reporter 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?