By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৭০ আসনে ভালো ফল পাওয়ার আশা জাতীয় পার্টির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > ৭০ আসনে ভালো ফল পাওয়ার আশা জাতীয় পার্টির
রাজনীতি

৭০ আসনে ভালো ফল পাওয়ার আশা জাতীয় পার্টির

Last updated: 2026/01/11 at 3:16 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হলে ৪০ থেকে ৭০টি আসনে জাতীয় পার্টি ভালো ফল পেতে পারে বলে মনে করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
আজ রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশার কথা জানান।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, গতকাল দলের ১৩ প্রার্থী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেন। এর মধ্যে ১১ জনের আপিল গ্রহণ হয়েছে, দুজনের নামঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে যাবেন। আজ পর্যন্ত কুমিল্লা-১ আসনের সৈয়দ মোহাম্মদ ইফতেকার আহসান ও বগুড়া-২ আসনের মো. শরিফুল ইসলাম জিন্নার আপিলও গ্রহণ করা হয়েছে।
জাপা মহাসচিব জানান, আজ আরও চারটি এবং আগামীকাল ছয়–সাতটি আপিল শুনানি হবে। আপিল ট্রাইব্যুনাল কারিগরি ত্রুটি সংশোধনের সুযোগ দিচ্ছে, ফলে আরও প্রার্থী নির্বাচনে ফিরে আসতে পারছেন।
শামীম হায়দার বলেন, ১২–২৯ ডিসেম্বর দেশে অস্থিতিশীল পরিবেশ থাকায় অনেক প্রার্থী সময়মতো মনোনয়ন জমা দিতে পারেননি। অতীতে ছোটখাটো ভুল রিটার্নিং কর্মকর্তারা সংশোধনের সুযোগ দিতেন, এবার তা হয়নি। রিটার্নিং কর্মকর্তারা মবের ভয় ও ট্যাগিংয়ের কারণে ইতিবাচক বিবেচনা করতে পারেননি, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা।
সাবেক এই সংসদ সদস্য বলেন, আইনশৃঙ্খলা মূলত ঢাকা ও কয়েকটি এলাকায় সীমাবদ্ধ, প্রশাসন দৃঢ় না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে। বগুড়া জেলা পার্টি কার্যালয় দখলের ঘটনা নজিরবিহীন, প্রশাসন ব্যর্থ হয়েছে, উল্টো মিথ্যা জিডি করা হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
পাটোয়ারী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো মূলত ঢাকা ও কিছু নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত। কোথাও কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে হেজিটেন্ট ও ধীরগতির দেখা যাচ্ছে। ব্যাপক সেনা ও পুলিশ মোতায়েন এবং প্রশাসনকে দৃঢ় না করলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে।
জাতীয় পার্টির সাংগঠনিক বিভাজন নিয়ে তিনি বলেন, দলটি নানা বিভক্তির মধ্য দিয়ে গেলেও মূল অংশটি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জাতীয় পার্টি ২৪৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে প্রায় ২০০টির মতো বৈধ হয়েছে। আপিল শেষে আরও ২০–২৫টি আসনে প্রার্থী যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সব মিলিয়ে দলটি ২২০ থেকে ২৪০টি আসনে নির্বাচনে অংশ নিতে পারবে।
জাপা মহাসচিব বলেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড। যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় এবং সুষ্ঠু ভোট হয়, তাহলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফল করতে পারে। এখনই রাজনৈতিক সমঝোতার সময়। নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা অথবা বড় রাজনৈতিক দলগুলোর উদ্যোগে সব দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।

জন্মভূমি ডেস্ক January 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইরানে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল
Next Article সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 3 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 3 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?