
মোল্লা আব্দুর রব, বাগেরহাট : বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলে লিপ্ত আছে। ৭ জানুয়ারি ভোট উৎসব করে তাদের ষড়যন্ত্রের জবাব দিন। বুধবার তিনি বাগেরহাট খান জাহান আলী ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াতে পারছে। দুর্নীতিতে বিশ্বসেরা জামায়াত বিএনপি জোটের মুখোশ খুলে গেছে। তারা এখন মরিয়া হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামন টুকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-১ আসনের সংসদ সদস্যা প্রার্থী শেখ হেলাল উদ্দিন এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা ২০০১ সালের সেই সন্ত্রাসের জনপথে ফিরে যেতে চাই না, যেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিলো না, মা বোনরা রাস্তায় বের হতে পারতো না, ছেলে মেয়েরা নিরাপদে স্কুল কলেজে যেতে পারেনি, আমরা সেই সন্ত্রাসীর জনপথে ফিরে যেতে চাই না। আমরা আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখবো এবং সকলকে নিয়ে শান্তিতে বসবাস করবো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্মানিত অতিথি শেখ হেলালের স্ত্রী ও শেখ তন্ময়ের মা মিসেস রুপা চৌধুরী, এ্যাড: মীর শওকাত আলী বাদশা, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, নকিব নজিবুল হক নজু, এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বানু লুচি, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, শেখ আবুল হাশেম শিপন, বাবু অম্বরীশ রায়, সরদার আবুল কালাম মিন্টু, মো: ফিরোজুল ইসলাম, রতন নন্দী, শেখ মাহমুদ হাসান, মীর জায়েসী আশরাফি জেমস, শাহনেওয়াজ মোল্লা দোলন, মো: ফারুক তালুকদার, মোল্লা আব্দুর রব প্রমুখ।
বিশেষ অতিথি শেখ তন্ময় বলেন, সকল জনসাধারনকে সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী টেকসই উন্নয়ন করা ও সাধারন মানুষের চাহিদা অনুযায়ী তাদের পাশে থাকতে চাই। আপনাদের সেবার জন্যই শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক নিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। ৭ জানুয়ারি স্বত:স্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে সেই ভালো বাসার মর্যাদা রাখবেন। নির্বাচিত হলে আগামীতে বাগেরহাট সদরসহ জেলার এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। উক্ত জন সভায় বাগেরহাট পৌর সভা, সদর, কচুয়া, ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী উপজেলা থেকে দলীয় নেতা-কর্মিরা মিছিল নিয়ে যোগদান করেন।