By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিতে হবে: শেখ তন্ময় এমপি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > ৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিতে হবে: শেখ তন্ময় এমপি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

৭ জানুয়ারী ভোট উৎসব করে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিতে হবে: শেখ তন্ময় এমপি

Last updated: 2024/01/02 at 12:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশলে লিপ্ত আছে। তাই আগামি ৭ জানুয়ারী ভোট উৎসব করে তাদের ষড়যন্ত্রের জবাব দিতে হবে। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ২০০৯ সাল থেকে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা শুরু হয়েছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারছে। দুর্নীতিতে বিশ্বসেরা জামায়াত বিএনপি জোটের মুখোশ খুলে গেছে। তারা এখন মরিয়া হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট- ২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময় এমপি সোমবার সন্ধ্যায় এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন। তিনি বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তৃতাকালে আরো বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট দেখিয়ে দেবো। উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। কিন্তু ২০০১ সালে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে আমাদের সরকারের রেখে যাওয়া অসম্পন্ন উন্নয়ন প্রকল্পগুলো ফেলে রেখে মানুষের ভোগান্তি বাড়িয়েছে। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে সেসব কাজ সম্পন্ন করেছেন। মানুষ সেগুলো ভুলে যায়নি। প্রমানিত হয়েছে শেখ হাসিনা ছাড়া এই এলাকার উন্নয়ন হয়নি। তাই তিনি আবারও শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করে সরকার গঠণের সুযোগ করে দিতে সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানান। এ সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, ফরিদা আক্তার বানু লুচি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, গোটাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান প্রমুখ। পরে শেখ তন্ময় দেপাড়া বাজার এবং কামারগাঁতি বাজারে গণসংযোগ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা হবে একটি শান্তির শহর: সেখ সালাহউদ্দিন জুয়েল
Next Article নগরীতে আইন না মেনে আতশবাজি-ফানুসে নতুন বছর উদযাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?