By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৭ জেলায় সড়কে ঝরল ১২ জনের প্রাণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ৭ জেলায় সড়কে ঝরল ১২ জনের প্রাণ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৭ জেলায় সড়কে ঝরল ১২ জনের প্রাণ

Last updated: 2025/10/24 at 5:34 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দেশের ৭ জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।
পুলিশ জানায়, ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা স্বপরিবারে সেজুতি ট্রাভেলস-এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলা বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৫ জন। গতরাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর মাধবদীতে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাস চাপায় ইজিবাইকের চালকসহ ৩ জনের প্রাণ গেছে। রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইজিবাইকটি মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
এদিকে, যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
এছাড়া, রাজধানী, লালমনিরহাট ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ৩ নিহত হয়েছেন।

জন্মভূমি ডেস্ক October 24, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে নিন্দা ঢাকার
Next Article আগামী নির্বাচনে আ. লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

By Tanvir 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?