নিজস্ব প্রতিবেদক
গত ৫ই ডিসেম্বর ২০২৫ তারিখে থাই গ্লাস, ফেব্রীকেটর্স পণ্যে ৮% এবং ১৫ ই মার্চ ২০২৬-এ ১৫%, সকল প্রকার গ্লাসের ওপর প্রায় ৩৪ শতাংশ সকল প্রকার হার্ডওয়ার পণ্যের উপর ১০ থেকে ১৫% মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনা মহানগর থাইগ্লাস ফেব্রীকেটর্স শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২০৩৫ ) সংগঠনটি ৭ দিনের আলটিমেটামে সকল পণ্যের দাম দ্রুত কমানোর জন্য জোর দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
বুধবার, (১লা এপ্রিল ২০২৬) খুলনা মহানগর থাই গ্লাস ফেব্রীকেটর্স শ্রমিক ইউনিয়ন (রেজি নং -২০৩৫) আহবায়ক মাহতাব উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১২১২ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।
উক্ত কর্মসূচিতে আগামী ৭ দিনের মধ্যে পণ্যের দাম কমানোর জন্য জোর দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোহাম্মদ রবিউল ইসলাম রবি, সদস্য সচিব শ্রী আনন্দ মন্ডল সিনিয়া,সদস্য নয়ন সরদার, সরদার সাদিকুর রহমান বাবু, নয়ন হাওলাদার, আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত