By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৮৯ বছরের মধ্যে বৃহত্তম জয়ের রেকর্ড বাংলাদেশের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ৮৯ বছরের মধ্যে বৃহত্তম জয়ের রেকর্ড বাংলাদেশের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

৮৯ বছরের মধ্যে বৃহত্তম জয়ের রেকর্ড বাংলাদেশের

Last updated: 2023/06/18 at 12:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : সাদা পোশাকে ২৩ বছর কাটিয়ে এখন অনেকটাই পরিণত বাংলাদেশ। ওয়ানডে, টি-টোয়েন্টির মতো টেস্টেও এখন বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। তারই প্রমাণ হিসেবে এবার আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের এ জয় তৃতীয় সর্বোচ্চ হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে।

প্রায় দেড়শ বছর ও আড়াই হাজার টেস্টের ইতিহাসে এর চেয়ে বড় ব্যবধানে জয় আছে দুটি। প্রথমটি হলো ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। পরেরটি ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। পরেরটিও অসিদের। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকাকে ৫৩০ রানে হারিয়েছিল তারা। এরপর আর কোনো দলই সাদা পোশাকের ক্রিকেটে পায়নি এত বড় ব্যবধানে জয়ের দেখা। এবার এই তালিকায় জায়গা করে তৃতীয় স্থানে জায়গা করে নিল বাংলাদেশ।

টেস্ট ক্রিকেট ইতিহাসে চতুর্থ বারের মতো ৫০০+ রানের জয় দেখলো ক্রিকেটপ্রেমীরা। এশিয়ান কোনো দলের পক্ষে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় এখন বাংলাদেশের দখলে। এর আগে ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ৪৬৫ রানের জয়টি ছিলো এশিয়ান কোনো দলের সবচেয়ে বড় জয়। একই সাথে ৮৯ বছর পর টেস্টে ৫০০+ রানের জয় দেখলো বিশ্ব!

টেস্টে রানের দিক থেকে এর আগে বাংনাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের। ২০০৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হারিয়ে নিজেদের প্রথম টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। এবার এলো আরও বড় সাফল্য।

আফগানিস্তানকে ৬৬২ রানের অবিশ্বাস্য লক্ষ্য দিয়ে তৃতীয় দিনের শেষে দ্রুত দুই উইকেট তুলে নিলে ম্যাচের গতিপথ পরিষ্কার হয়ে যায়। চতুর্থ দিনে কেবল আনুষ্ঠানিকতা সারল লিটন দাসের দল। ২০১৯ সালে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের প্রতিশোধ দারুণভাবে নিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

৫ দিনের টেস্টে কোন দল ৫০০ রানের ব্যবধানে জিততে পারেনি কখনো। বাংলাদেশ প্রথম এই কীর্তি গড়লো। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১২০০ কোটি টাকায় রাষ্ট্রায়ত্ত পাটকলের আধুনিকায়ন করা সম্ভব
Next Article আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?