By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

Last updated: 2024/06/22 at 1:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শোবিজ অঙ্গনে বিয়ে মানে খুব বেশি ধুমধাম আয়োজন সাথে এত শত আলোচনা-সমালোচনা। সেক্ষেত্রে ব্যতিক্রম ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিয়েছেন বিয়ে। নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।

ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী। জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী।

তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!

শনিবার সামাজিক মাধ্যমে চমক লিখেছেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই এ সংখ্যাটি আমার লাকি নাম্বার। তাই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটুকুই বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।’

ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।’

তবে বিয়ের খবর দিলেও এখনও হবু বরের পরিচয় দিচ্ছেন না চমক। তবে এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি।

চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়া
Next Article গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত ২২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 40 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 46 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?