By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ৯ বছর পর শ্রীলঙ্কায় বাংলাদেশের মেয়েদের জয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ৯ বছর পর শ্রীলঙ্কায় বাংলাদেশের মেয়েদের জয়
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

৯ বছর পর শ্রীলঙ্কায় বাংলাদেশের মেয়েদের জয়

Last updated: 2023/05/10 at 2:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টিতে শেষের আগে শেষ বলে কিছু নেই। যেমন শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভারে ৩৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। এমন পরিস্থিতি থেকে ম্যাচ বের করা বেশ কঠিন। তবে এই কঠিন কাজটাকেই সহজ করে দেখাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা ও রিতু মডুর ব্যাটে শ্রীলঙ্কায় ছয় উইকেটে জিতল বাংলাদেশের মেয়েরা।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের সর্বশেষ জয় ছিল ২০১৪ সালে। সেটি ছিল ঘরের মাঠে ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপে। ৯ বছর পর আবারও তাদের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সেই সঙ্গে এই জয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়। ইতিহাস গড়েই জয় তুলে নিল বাংলার মেয়েরা।

শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজটা ভুলে যাওয়ার মতোই কেটেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। তিন ম্যাচ সিরিজের দুটি বৃষ্টিতে পণ্ড, শেষ ম্যাচে হার ৫৮ রানে। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজের আগেও শঙ্কা ছিল বৃষ্টির। কিন্তু এদিন মাঠে গড়িয়েছে খেলা এবং ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান তোলে বাংলার মেয়েরা।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ১৬ রানেই আউট হন ওপেনার ভিষমি গুণারত্নে। তাকে রাবেয়া খানের ক্যাচ বানান ফারিহা তৃষ্ণা। দ্বিতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তু ও হার্শিতা চামারাবিক্রম মিলে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ২৮ বলে ৩৮ রান করে নাহিদা আক্তারের শিকারে পরিণত হন আতাপাত্তু। ৪৪ বলে ৪৫ রান করা সামারাকে সাজঘরে ফেরান সুলতানা খাতুন।

১৭ তম ওভারে পরপর দুই বলে হাসিনি পেরেরা ও কাভিশ দিলারিকে ফিরিয়ে লঙ্কানদের অল্প রানে বেঁধে ফেলার অন্যতম কারিগর ফাহিমা খাতুন। শেষ দিকে নিলাক্ষি ডি সিলভার ২৮ বলে অপরাজিত ২৯ রানে শ্রীলঙ্কা পায় ১৪৫ রানের সংগ্রহ।

বাংলাদেশের পক্ষে দুই উইকেট নেন ফাহিমা। সমান একটি করে উইকেট পান ফারিহা, নাহিদা, সুলতানা ও রাবেয়া।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ৭ রানে আউট হন ওপেনার শারমিন সুলতানা (৫)। ৯ রান করে দলীয় ২৩ রানে আউট হন আরেক ওপেনার রুবাইয়া হায়দার। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মুস্তারি মিলে ৫১ রান জমা করেন স্কোরবোর্ডে। ১৭ রান করে মোস্তারি ফিরে গেলে ক্রিজে আসেন রিতু মডু। তাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন জ্যোতি।

ফলে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন দাঁড়ায় ৮ রানে। প্রথম বলে চার মেরে ম্যাচ সহজ করে নেন রিতু। দুই বল বাকি থাকতে ২৩ বলে ৩৩ রান করে রিতু আউট হলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জ্যোতি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। ৭ চার ও ২ ছয়ে সাজানো ইনিংসটিতে ভর দিয়ে বাংলাদেশ পায় ৬ উইকেটের ইতিহাস গড়া জয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পিএসজি ছেড়ে আল-হিলালে যাচ্ছেন মেসি
Next Article খুবি উপাচার্যের সাথে তুরস্কের শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
খুলনামহানগর

খুলনা সিটি কর্পোরেশন উদ্যোগে রমজানে নিত্যপণ্যের মূল্য পর্যবেক্ষণে বয়রা ও নিউ মার্কেট কাঁচা বাজার পরিদর্শন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 49 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?