By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মন্ত্রী পরিষদে খুলনা থেকে কেউ স্থান না পওয়ায় বিশিষ্ট নাগরিকদের মাঝে ক্ষোভ ও হতাশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > মন্ত্রী পরিষদে খুলনা থেকে কেউ স্থান না পওয়ায় বিশিষ্ট নাগরিকদের মাঝে ক্ষোভ ও হতাশ
খুলনামহানগর

মন্ত্রী পরিষদে খুলনা থেকে কেউ স্থান না পওয়ায় বিশিষ্ট নাগরিকদের মাঝে ক্ষোভ ও হতাশ

Last updated: 2026/02/17 at 9:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খুলনা (১৭ ফেব্রুয়ারি)

বিএনপি সরকারের মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। বিভাগীয় শহর হিসেবে মন্ত্রীসভায় স্থান পায়নি খুলনার কোন সংসদ সদস্য। ফলে বিএনপির নেতা-কর্মীসহ বিশিষ্ট নাগরিক নেতারা হতাশ হয়েছেন। তারা বলছেন- বিভাগীয় শহর ও বন্দর নগরী হিসেবে খুলনাকে আলাদাভাবে মূল্যায়ণ করা উচতি ছিল। খুলনায় মন্ত্রী হলে অবহেলিত এ অঞ্চলের উন্নয়ন তরাম্বিত করা সহজতর হতো।

জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, আমরা আশা করেছিলাম বিভাগীয় শহর হিসেবে খুলনাকে এক নম্বরে রাখা হবে। কিন্তু আমরাসহ খুলনাবাসী হতাশ হয়েছে। খুলনার ৬টি সংসদীয় আসনের মধ্যে আমরা ৪টিতে জয়লাভ করেছি। কাজেই মন্ত্রী সভায় কাউকে স্থান না দেওয়ায় আমরা হতাশ হয়েছি।

তবে খুলনা মহানগর বিএনপির সভাপতি আ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এতেই আমরা খুশি।

ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বলেন, বরাবরের মতো এবারও খুলনার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। খুলনার মানুষ আশা করেছিল খুলনা থেকে একজন সংসদ সদস্যকে পূর্ণ মন্ত্রী সভায় স্থান দেওয়া হবে। কিন্তু তা দেওয়া হয়নি। এটা বড় বঞ্চনার উদাহরণ।
তিনি বলেন, খুলনার শিল্প-কল-কারখানা বন্ধ, গ্যাস সরবরাহ নেই, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা। এ ব্যাপারে যারা মন্ত্রী সভায় কথা বলবে- সেই প্রতিনিধি থেকে খুলনাবাসীকে বডিঞ্চত করা হয়েছে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব আ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু মন্ত্রী সভায় খুলনার কেউ না থাকায় এ সম্ভবনা নিয়ে আমরা সন্দিহান।

তিনি বলেন, এবারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খুলনার মানুষ আশা করেছিল মন্ত্রী পরিষদে গিয়ে এই অবহেলিত মানুষের উন্নয়ন নিয়ে অন্ততঃ একজন হলেও কথা বলবে। কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে। এতে শুধু খুলনার মানুষই ক্ষতিগ্রস্ত হয়নি, সারাদেশের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনার বিশিষ্ট ব্যবসায়ী আসাদুর রহমান বলেন, যশোরে ৬টি আসনের মধ্যে বিএনপি জয়লাভ করেছে মাত্র একটি আসনে। একইভাবে বাগেরহাটের ৪ টি আসনের মধ্যেও মাত্র একটি আসন পেয়েছে বিএনপি। এই দুই দুই জেলা থেকে নির্বাচিত দুই জন সংসদ সদস্য যথাক্রমে যশোরের অনিন্দ্য ইসলাম অমিত এবং বাগেরহাটের শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভাগীয় শহর ও শিল্প-বন্দর নগরী খুলনার ৬টি আসনের মধ্যে মহানগরের একটিসহ ৪টি আসনে বিএনপি জয়লাভ করলেও বিগত দিনের ন্যায় এবারও খুলনায় কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী দেওয়া হয়নি। ফলে খুলনাবাসী আবারও বঞ্চনার শিকার হয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে নির্বাচিত মরহুম সালাউদ্দিন ইউসুফ। ২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান।

২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের নারায়ণ চন্দ্র চন্দ। পরে তাঁকে পূর্ণ মন্ত্রী করা হয়। ২০১৯ সালের সরকারে আবারও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বেগম মুন্নুজান সুফিয়ান। ২০২৪ সালের সর্বশেষ সরকারে ভূমিমন্ত্রীর দায়িত্ব পান নারায়ণ চন্দ্র।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 17, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে পারে উপকূলের ভেনামি চিংড়ি
Next Article শেখ মুজিব ও হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় আঁশফলের মুকুলে সোনালি হাসি: বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?