
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জেলে নিবন্ধন যাচাই-বাছাইকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, ার এসএম এনামুল ইসলাম, সোহাগ খান, রকিবুল ইসলাম, হোসনেয়ারা খাতুন, রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান, মাহবুবুল হক ডাবলু, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, জগদীশ চন্দ্র সানা, দিপংকার কুমার সরকার দিপ, আবু দাউদ ও মাওঃ আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন। সভায় জানান হয়, পূর্বে উপজেলার জন্য ৭৫২১ জন কার্ডধারী জেলে ছিলেন, ২ বছর তাদের অনুকূলে অর্থ সহায়তা বরাদ্দ করা হলেও পরবর্তীতে ১ হাজার ১৬৫ জনের জন্য বরাদ্দ পাওয়া যায়। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর ২০২২ ও ২৩ সালে ৪ হাজার ৫৫৫ জনকে তালিকাভুক্ত করে বরাদ্দ প্রদান করা হয়। প্রকৃত জেলে তালিকাভুক্ত তথা নিবন্ধনের জন্য পূর্বের তালিকায় থাকাদের কেউ মৃতবরণ ও পেশা ত্যাগ করলে বাদ দেওয়া ও নতুন জেলে নিবন্ধন করার সিন্ধান্ত নেওয়া হয়। কাজ সঠিক ভাবে সম্পাদনের জন্য ইউনিয়ন যাচাই বাছাই কমিটি গঠন করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত