By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা

Last updated: 2023/08/01 at 2:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির ৫টি অপরাধ ক্ষমা করার ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। গৃহবন্দি এই নেত্রীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং এর মধ্যে মাত্র পাঁচটি অভিযোগ ক্ষমা করার ঘোষণা দেওয়া হয়েছে।

এতে করে কয়েক বছরের সাজা কমছে মিয়ানমারের এই গণতন্ত্রপন্থি নেত্রীর। মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চির বিরুদ্ধে অসংখ্য অপরাধ রয়েছে এবং এর মধ্যে পাঁচটি অপরাধের জন্য তাকে ক্ষমা করা হবে বলে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই পাঁচ অপরাধের জন্য সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

অবশ্য জান্তার মুখপাত্র জাও মিন তুন ইলেভেন মিডিয়া গ্রুপকে বলেছেন, ক্ষমা ঘোষণার অর্থ হচ্ছে সু চির জেলের মেয়াদ ছয় বছর কমবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে বন্দি রয়েছেন সু চি। তবে নোবেল বিজয়ী এই নেত্রীকে গত সপ্তাহে রাজধানী নেইপিদোর কারাগার থেকে মুক্ত করে তার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

রয়টার্স বলছে, উসকানি ও নির্বাচনী জালিয়াতি থেকে শুরু করে দুর্নীতি পর্যন্ত বিভিন্ন ধরনের অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর সেগুলোর বিরুদ্ধে আপিল করছেন অং সান সু চি। যদিও যেকোনো ধরনের অপরাধে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

এই পরিস্থিতিতে সাজা হওয়ার পরও পাঁচ অপরাধে সু চির ক্ষমা পাওয়ার বিষয়টি মঙ্গলবার সামনে আনে মিয়ানমারের রেডিও ও টেলিভিশন। তবে বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র জানিয়েছে, ক্ষমা ঘোষণা করা হলেও সু চিকে আটকে রাখা হবে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানানো ওই সূত্রটি জানিয়েছে, ‘তিনি (সু চি) গৃহবন্দিত্ব থেকে মুক্ত হবেন না।’

মিয়ানমারের স্বাধীনতার নায়কের কন্যা ৭৮ বছর বয়সী সু চি কয়েক দশকের সামরিক শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর ১৯৮৯ সালে প্রথম গৃহবন্দি হন। ১৯৯১ সালে তিনি গণতন্ত্রের জন্য ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কার পান।

কিন্তু এরপরও সু চি অন্তরীণ ছিলেন এবং ২০১০ সালে গৃহবন্দিত্ব থেকে সম্পূর্ণরূপে মুক্তি পান তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনে জয়লাভ করেন তিনি। আর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হয়েছিলেন সু চি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অক্টোবরে প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে যুক্তরাষ্ট্র : পিটার হাস
Next Article আওয়ামী লীগ কখনো পালায় না : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?