By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অক্টোবরের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে : দুদু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > অক্টোবরের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে : দুদু
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

অক্টোবরের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে : দুদু

Last updated: 2023/09/17 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ অক্টোবরের মধ্যে এ সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, বর্তমান সরকার গায়ের জোরে, গুন্ডামি করে দেশটা দখল করে রেখেছে। প্রশাসন দখল করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী দখল করেছে। আইন আদালত, শিক্ষাঙ্গন দখল করেছে। প্রমাণ চান? এইসব জায়গায় গেলেই বুঝতে পারবেন। পুরা দেশটাই তারা দখল করে নিয়েছে। এই দেশকে দখলমুক্ত করতে হবে।

রোববার (১৭ সে‌প্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত খালেদা জিয়া ও বিএনপি নেতা আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে এক সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

শামসুজ্জামান দুদু বলেন, এই দখল করার জন্য কারা কারা ছিল। কোন কোন পত্রিকা ছিল। কোন কোন দেশ ছিল তা আপনারা জানেন। সে সব দেশ কিন্তু এখন আর এই দখলকারীদের পাশে নাই। এখন চারপাশে কথাবার্তা শোনা যাচ্ছে এই সরকার আর থাকতে পারবে না। নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। এই সরকারকে অনতিবিলম্বে বিদায় নিতে হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। তখন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে কে ক্ষমতায় আসবে তা আপনারা জানেন। আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জানে তাই ভয় পাওয়ার কিছু নাই।

শেখ হাসিনা উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জিয়াউর রহমান ধানমন্ডির ৩২ নম্বর বাসা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। ব্যাংকে টাকা ও সোনা আপনাকে বুঝিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়া আপনাকে আইনের আশ্রয় নিয়ে সসম্মানে দেশে মুক্ত করে দিয়েছিল। কিন্তু আপনি তাকে (বেগম খালেদা জিয়া) বিপরীত দিকে নিয়ে গেছেন। বিএনপি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচন; কোনও নির্বাচনই হয়নি। তাই সামনের নির্বাচনে মানুষের কথা বলা বন্ধ করার জন্য সাইবার নিরাপত্তা আইন করেছে। কথা একটাই, এ সরকারকে আমরা বিদায় করব।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে বন্দী করে রেখেছে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দিচ্ছে না। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য এই সরকারের বিদায় করতে হবে। আর এই সরকারের বিদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অপপ্রচার যতই হোক ক্ষমতায় আসবে আ.লীগ : তথ্যমন্ত্রী
Next Article ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?