By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অগ্নিঝরা মার্চ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অগ্নিঝরা মার্চ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অগ্নিঝরা মার্চ

Last updated: 2023/03/30 at 12:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বাঙালির স্বাধীনতা যুদ্ধ ও হানাদার প্রতিরোধ যেমন ছড়িয়ে পড়তে থাকে, তেমনই হানাদার পাকিস্তানী বাহিনীর বর্বরতা তৎকালীন পূর্ব বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে। ৩০ মার্চ ১৯৭১ এও তার ব্যতিক্রম হয় না। রাজধানী ছাড়াও মফস্বল শহর ও গ্রামে হানাদারেরা হত্যা-অগ্নিসংযোগসহ নানা প্রকার জঘন্য কাজে হায়েনার মতো ঝাঁপিয়ে পড়তে থাকে। ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সহজ-সরল মানুষগুলোর ওপর নেমে আসে চরম নির্মমতা।

৭১ এর এইদিন আর পরের কয়েকটা দিন চট্টগ্রামের লালখান বাজারে বর্বর পাকিস্তানী বাহিনী ও বিহারী এবং রাজাকাররা মিলে হত্যা করে প্রায় আড়াই হাজার বাঙালী। এইদিন ‘ওয়াসার মোড়ের কল হতে পানি দেওয়া হচ্ছে’ এমন প্রতারণামূলক গুজব রটিয়ে জড়ো করা হয় বাঙালীদের। এরপর হানাদার সেনারা নির্মমভাবে গুলি করে হত্যা করে শত শত বাঙালীকে। দুপুর থেকে বাঙালী দেখামাত্রই গুলি করে হত্যা করতে থাকে হানাদাররা। রাতে চলে বাড়িতে গিয়ে মানুষ হত্যা। চট্টগ্রামের লালখান পুরো মৃত্যুপুরী হয়ে যায় যেন। সেই সঙ্গে সারাদেশেই চলে এমন ধ্বংসযজ্ঞ।

অপরদিকে ‘যার যা আছে তাই নিয়ে’ বীর বাঙালী বিভন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে। ১৯৭১ সালের ৩০ ও ৩১ মার্চ গাংনী উপজেলায় পাকিস্তানী বাহিনীর সাথে আনসার-মুজাহিদ ও সাধারণ জনগণের লড়াই হয়। ৩০ মার্চ নাটোরের লালপুরে ‘ময়নার যুদ্ধে’ হানাদার বাহিনীর বিরুদ্ধে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তোলে সাঁওতাল ও বাঙালীরা। এটি ছিল সম্মুখযুদ্ধ। সেখানে সাঁওতাল তীরন্দাজসহ ৪০ জন বাঙালী শহীদ হন। সেদিন মুক্তিপাগল জনতা, তৎকালীন ইপিআর ও আনসার বাহিনীর হাতে পর্যুদস্ত হয় ২৫ নং পাঞ্জাব রেজিমেন্ট।

এই ময়নার যুদ্ধে তিনটি জেট বিমান আকাশে চক্কর দিতে থাকে। একটি হেলিকপ্টার থেকে খাদ্য ও রসদ যোগান দেয় হানাদারদের। আবার দিনের শেষদিকে বেশ পর্যুদস্ত হয়ে হানাদার সেনারা রাতের আঁধারে ছোট দলে বিভক্ত হয়ে পালাতে থাকে। এর পরদিন পাশের ধান ও গম ক্ষেতসহ বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা পাকিস্তানী বাহিনীর নেতৃত্বদানকরী মেজর রাজা আসলামসহ কয়েকজন ধরা পড়ে। পরে তাদের নিয়ে এসে লালপুর এস এস পাইলট হাইস্কুল মাঠে এক সংক্ষিপ্ত বিচারের পর গুলি করে হত্যা করা হয়। সেই সঙ্গে বিলুপ্ত হয় ২৫ নং পাঞ্জাব রেজিমেন্ট।

এইদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের পার্লামেন্টে বলেন, ‘পূর্ববঙ্গের সাড়ে সাত কোটি লোক তাদের স্বাধীনতার জন্য যে সংগ্রাম শুরু করেছেন, ভারত তাকে সাহায্য না করে পারে না। ভারত তাই সংগ্রামে সাহায্য করেই যাবে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোশ আমদেদ মাহে রমজান
Next Article পদ্মা সেতুতে প্রথম ট্রেন চলবে ৪ এপ্রিল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 12 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 31 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়

ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লারের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?