By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘অনৈতিক’ সুবিধা পাচ্ছে ভারত, ক্ষুব্ধ শ্রীলঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ‘অনৈতিক’ সুবিধা পাচ্ছে ভারত, ক্ষুব্ধ শ্রীলঙ্কা
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

‘অনৈতিক’ সুবিধা পাচ্ছে ভারত, ক্ষুব্ধ শ্রীলঙ্কা

Last updated: 2024/06/04 at 7:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের গ্রুপ পর্বে চার ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। প্রথমটা তারা নিউ ইয়র্কে খেলেছে। ৮ জুন দ্বিতীয় ম্যাচে ডালাসে তারা বাংলাদেশের মুখোমুখি হবে। এরপর ফ্লোরিডা ও সেন্ট লুসিয়ায় রাখা হয়েছে তাদের ম্যাচ। অর্থাৎ চার ম্যাচ খেলার জন্য চারটি শহরে যাওয়া-আসার সঙ্গে থাকতেও হবে লঙ্কানদের।

সূচির প্রয়োজনে আইসিসির এই সিদ্ধান্ত তাদের মেনে নিতেই হচ্ছে। কিন্তু আইসিসি বা বিশ্বকাপের আয়োজকরা তাদের যাওয়া-আসা ও থাকার জন্য সুব্যবস্থা করেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধসে যাওয়ার পর এমনই অভিযোগ করেছে লঙ্কানরা।

ভারত তাদের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই খেলবে নিউ ইয়র্কে। শুধু তাই নয় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে ভেন্যুর খুব কাছে। গাড়িতে মাত্র ১৪ মিনিটি অনুশীলনের জন্য স্টেডিয়ামে আসতে পারছে তারা। অথচ শ্রীলঙ্কার যেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে সেখান থেকে মাঠে আসতে তাদের লেগেছে প্রায় দুই ঘণ্টা।

বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন লঙ্কান স্পিনার মহেশ থিকসানা, ‘আমি দলটির নাম বলছি না, তবে তারা যেখানে থাকছে মাঠও সেখানেই। মাত্র ১৪ মিনিটের দূরত্ব। আমাদের টিম হোটেল থেকে আসতে লেগেছে ১ ঘণ্টা ৪০ মিনিট। আজও (ম্যাচের দিন) আমাদের ভোর ৫টায় ঘুম থেকে উঠতে হয়েছে।’

এদিকে এসব অব্যবস্থাপনাকে হারের অজুহাত হিসেবে না দেখাতে চাইলেও অধিনায়ক হাসারাঙ্গা বলেন, ‘আমরা এমনটা বলতে পারি না। কয়েকটা দিন খুব কঠিন ছিল। চার ভেন্যুতে চার ম্যাচ। এটা কঠিনই। এখানকার কন্ডিশন আমাদের জানা ছিল না। নিউইয়র্কে তো এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। পরের ম্যাচ ডালাসে, সেখানকার কিছুও জানা নেই আমাদের। পরের ম্যাচটা ফ্লোরিডায়, সেখানে আমরা দুটি ম্যাচ খেলেছি। আমাদের জন্য একমাত্র ভালো খবর এটিই।’

শ্রীলঙ্কা এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে হেরেছে। ওই ম্যাচের বিমান ধরে তাদের নিউ ইয়র্কে আসতে ৭ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তাদের রাত ৮টায় যে বিমান ধরার কথা ছিল তা ভোর ৫টায় উঠতে পারেন তারা। যে কারণে ম্যাচের আগে গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেশন বাদ দিতে হয় শ্রীলঙ্কার। ওদিকে নিউ ইয়র্কের কন্ডিশনও অচেনা তাদের কাছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনজীর দেশত্যাগ করেছে কি না জানে না দুদক
Next Article নেপাল থেকে সিয়ামকে নেওয়ার জন্য ভারতও চেষ্টা করছে: ডিবি হারুন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‘সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না স্মৃতি পদক-২০২৪’ এর পদক প্রদান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
খুলনামহানগর

মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেএমপির ১১ ওসির রদবদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কমিটি গঠন হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খেলাধূলা

দায়িত্ব ছাড়লেন মেসিদের কোচ

By Nayon Islam 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?