By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অবশেষে খুমেক হাসপাতালে অক্সিজেন সংকটের অবসান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > অবশেষে খুমেক হাসপাতালে অক্সিজেন সংকটের অবসান
Uncategorized

অবশেষে খুমেক হাসপাতালে অক্সিজেন সংকটের অবসান

Last updated: 2021/07/15 at 12:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

 করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ছড়ানোর সঙ্গে সঙ্গে অক্সিজেনের জন্য হাহাকার পড়ে গিয়েছিল খুলনায়। অবস্থা এতটাই ভয়াবহ যে অক্সিজেনের অভাবে করোনা রোগী মারাও গেছেন।অবশেষে স্বস্থির খবর এলো।

স্পেক্ট্রা কোম্পানির পক্ষ থেকে বুধবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রিফিল করা শুরু হয়েছে লিকুইড অক্সিজেন ট্যাংক। নতুন এ অক্সিজেন লাইনের মাধ্যমে রোগীদেরকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটের জন্য স্থাপিত ওই ট্যাংক ছাড়াও সেখানে রয়েছে আরও একটি ১০ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক। একটি আগে থেকেই রয়েছে লিন্ডে কোম্পানীর এবং অপরটি সদ্য স্থাপিত স্পেক্ট্রা কোম্পানির।

এর মধ্য দিয়ে খুমেক হাসপাতালের করোনা রোগী ছাড়াও সাধারণ রোগীদেরও অক্সিজেন সংকটের অবসান হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চিকিৎসকরা বলছেন, এখন আর করোনা রোগীদের সিলিন্ডার অক্সিজেনের খুব বেশি প্রয়োজন হবে না।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান বলেন, স্পেক্ট্রা কোম্পানির ট্যাংকটিতে অক্সিজেন রিফিল করা হয়েছে। রোগীদের আর অক্সিজেন সংকটে ভুগতে হবে না। এ হাসপাতালে ১০ হাজার লিটার করে দুটি ট্যাংক দিয়ে সেন্ট্রাল লাইনের মাধ্যমে রোগীদের অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। কোনো একটি ট্যাংক কোনো কারণে বন্ধ হলেও অন্যটি দিয়ে বিকল্প হিসেবে চালানো যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে স্পেক্ট্রা কোম্পানির এ ট্যাংকটি এনে খুমেক হাসপাতাল অভ্যন্তরে দীর্ঘদিন ফেলে রাখা হয়। এটি স্থাপনের জন্য এইচইডি থেকে ৯৭ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়। যেটি স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় মার্চ মাসে। পরে মন্ত্রণালয় থেকে আবারো সেটি পাঠানো হয় স্বাস্থ্য অধিদপ্তরে।

এভাবে কয়েক দফায় পত্র চালাচালির পর শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হলে জুন মাসের প্রথম দিকে স্থাপন কাজ শুরু হয়। সম্প্রতি ট্যাংক বসানোর পাশাপাশি পাইপ লাইন সংযোগ দেওয়া হয়। এজন্য সর্বমোট ৯৭ লাখ টাকা খরচ হয়।

স্পেক্ট্রা কোম্পানির খুলনা বিক্রয় কেন্দ্রের ইনচার্জ সজিব রায়হান বলেন, খুমেক হাসপাতালে এ ট্যাংকটি বসানোর ফলে সিলিন্ডার অক্সিজেনের চাহিদা কমবে। এর ফলে অন্যান্য হাসপাতাল এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতেও নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
Next Article খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 3 days ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?