By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে গাঁজা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে খুন হয় হাবিবুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে গাঁজা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে খুন হয় হাবিবুর
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে গাঁজা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে খুন হয় হাবিবুর

Last updated: 2024/08/01 at 9:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের অভয়নগরে গাঁজা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে খুন করা হয় হাবিবুর রহমানকে । এরপর তার পেট কেটে লাশ ভৈরব নদীতে ভাসিয়ে দেয়া হয়। আর এ হত্যাকাণ্ডে অংশ হাবিবুর রহমানের বন্ধু ইয়াছিনসহ ৮জন। যাদের মধ্যে ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ। পলাতক ইয়াছিনসহ অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর অভয়নগর থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।

আটককৃতরা হলো তালতলা মধ্যমপুর গ্রামের নূর ইসলামের ছেলে মেহেদী হাসান (২২), বিভাগদী গ্রামের মোশারেফ শেখের ছেলে হুমায়ুন শেখ (২১), মৃত আজাহার শেখের ছেলে ফয়সাল শেখ (২১) ও খন্দকার আনিছুর রহমানের ছেলে খন্দকার আল আমিন (৩০) ।

ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, অভয়নগর উপজেলার তালতলা মধ্যমপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাবিবুর রহমান ২৮ জুলাই বিকেলে বন্ধু ইয়াছিনের সাথে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন হাবিবুর রহমানের স্ত্রী ইয়াছিনকে সাথে নিয়ে থানায় জিডি করেন। এর পর ৩০ জুলাই দুপুরে বিভাগদী এলাকায় ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা রেজাউল ইসলাম বাদী হয়ে অভয়নগর থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের সনাক্ত ও ৪জনকে আটক করে। তিনি আরো জানান, হাবিবুর রহমান গাঁজা বিক্রি করতো। বন্ধু ইয়াসিন তার সহযোগী ছিল। মাদক বিক্রির টাকা ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ইয়াসিন তার ৮ মাদকসেবী বন্ধুকে সাথে নিয়ে হাবিবুরকে হত্যার পরিকল্পনা করে। এরপর তাকে বাড়ি থেকে ডেকে বিভাগদী বালুর মাঠে নিয়ে ধারালো চাকু দিয়ে গলায় আঘাত করে হত্যা করা হয়। পরে বস্তা সংগ্রহ করে বালু ভরে নিহতের হাত পায়ে বস্তা বেঁধে পেটের ভুঁড়ি বের করে পানিতে ডুবিয়ে দেয়।

এ ঘটনার মুল হোতা ইয়াসিনসহ অন্যান্য আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতির পিতার সমাধিতে যবিপ্রবি পরিবারের শ্রদ্ধা
Next Article যশোরে উদীচী শিল্পীগোষ্ঠী’র সাংস্কৃতিক সমাবেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?