By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে গ্রিল কাটা চোর ধরতে গিয়ে গৃহকর্তা নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > অভয়নগরে গ্রিল কাটা চোর ধরতে গিয়ে গৃহকর্তা নিহত
শীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে গ্রিল কাটা চোর ধরতে গিয়ে গৃহকর্তা নিহত

Last updated: 2021/04/26 at 11:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস

অভয়নগরে গভীর রাতে গ্রিল কেটে ঘরে ঢোকা চোর ধরতে গিয়ে শাবলের আঘাতে গৃহকর্তা নিহত হয়েছেন। যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেবাশীষ সরকার সঞ্জয় (৪৫)। তিনি অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামের গৌর চন্দ্র সরকারের ছেলে। উপজেলার রাজঘাটে অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) হিসাব বিভাগে উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন তিনি। এ ঘটনায় গুরুতর আহত তাঁর স্ত্রী রিপা সরকারকে (৩৪) খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার রাত আড়াইটার দিকে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে ঘরে দুজন চোর ঢোকে। এ সময় দেবাশীষ ও তাঁর স্ত্রী রিপা টের পেয়ে চিৎকার দেন। তাঁরা চোরদের ধরার চেষ্টা করেন। এ সময় চোরেরা শাবল দিয়ে দেবাশীষ ও তাঁর স্ত্রীর মাথায় আঘাত করে। এতে তাঁরা গুরুতর জখম হন। এ সময় দেবাশীষের মা মিনতি সরকারকে (৬২) লাঠি দিয়ে আঘাত করা হয়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা সেখানে এলে দুই চোর পালিয়ে যায়।

প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় দেবাশীষ ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সোমবার রাত পৌনে চারটার দিকে দেবাশীষ মারা যান। অবস্থার অবনতি হলে রিপা সরকারকে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, চুরি করতে বাধা দেওয়ায় চোরেরা শাবল দিয়ে দেবাশীষ ও তাঁর স্ত্রী রিপার মাথায় আঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেবাশীষ মারা যান। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ, ডিবি ও পিবিআই ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রæত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। 

সিনিয়র করেস্পন্ডেন্ট April 26, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় ফেন্সিডিল বিক্রেতা গ্রেফতার
Next Article উপকূলীয় পানি সম্মেলন খুলনা জেলা কমিটিতে প্যানেল মেয়র টিপু সভাপতি, সাংবাদিক কৌশিক সম্পাদক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?