By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভয়নগরে বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

Last updated: 2025/09/25 at 3:53 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

শামীম হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ললা মরা গ্রামে চোর সন্দেহে নসিব তালুকদার (৫০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নসিব তালুকদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চিতলমারী ইউনিয়নের সাবোখালী গ্রামের হামিদ তালুকদারের ছেলে।

দীর্ঘদিন ধরে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন তিনি।
এলাকাবাসী জানায়, নিহত ব্যক্তি একজন পেশাদার চোর ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন মৎস্যঘের থেকে মাছ চুরির একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার দিন বৃহস্পতিবার ভোররাতে নলামারা বিলে মৃত কৃষ্ণপদ বিশ্বাসের মৎস্যঘেরে মাছ চুরি করার সময় স্থানীয় মাছ শিকারিরা তাকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়।

সকালে নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত ব্যক্তির ছেলে বাপ্পি তালুকদার বলেন, আমার বাবা মাছের ব্যবসা করতেন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, মৃত নসিব তালুকদারের বিরুদ্ধে মাছসহ বিভিন্ন চুরির অপবাদ রয়েছে। তাকে মাছ চুরির ঘটনায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হতে পারে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নসিব তালুকদার নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে ও বুকে ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে।
ওসি বলেন,এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ঠিকানা বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জন্মভূমি ডেস্ক September 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মির্জা ফখরুল
Next Article বিক্ষোভ-সহিংসতায় উত্তাল লাদাখ, কারফিউ জারি
আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?