By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির জেল, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির জেল, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির জেল, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

Last updated: 2023/11/23 at 3:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

নওয়াপাড়া অফিস : যশোরের অভয়নগরে মাদক বিক্রি করার দায়ে একজনকে তিন মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ও অভয়নগর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালিয়েছে। সন্ধান পাওয়া সেই ঘর থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও দেশি মদসহ হাসান মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। পালিয়ে গেছে তার সঙ্গে থাকা আরো তিন যুবক। আটক হাসান মোল্যাকে তিন মাসের কারাদণ্ড ও চারশ’ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দু’টি রামদা, একটি চাইনিজ কুড়াল ও দু’টি মোটরসাইকেল। গত মঙ্গলবার বিকালে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস্তহারা বস্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) এস এম শাহিন পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস্তহারা বস্তিতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বস্তির ভেতরে মাদক বিক্রি ও সেবন করার একটি ঘরের সন্ধান মেলে। এ সময় ওই ঘরের ভেতর থেকে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও দেশি মদসহ হাসান মোল্যা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পালিয়ে যায় ঘরের ভেতরে থাকা দুই মাদক কারবারিসহ অপর এক সেবনকারী। পরে ঘর তল্লাশী করে দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি সাউন্ডবক্স ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেল দুটি হলো- রেজিস্ট্রেশনবিহীন পালসার ১৫০সিসি ও ডিসকভার ১২৫সিসি (যশোর হ- ২০-৪৫৫৩)।

আটক হাসান মোল্যা জানান, সে উপজেলার নওয়াপাড়া কলাতলা এলাকার মৃত জাহাঙ্গীর মোল্যার ছেলে। দীর্ঘদিন যাবত সে বাস্তহারা রেলবস্তির ওই ঘরে স্থানীয় মাদক কারবারি ইমনের সহযোগিতায় মাদক বিক্রি  ও সেবনের ব্যবস্থা করে থাকে। বিকালে দুইটি মোটরসাইকেল নিয়ে তার পরিচিত দুই যুবক মাদক সরবরাহ ও সেবনের জন্য এসেছিল। পুলিশ দেখে তারা মোরসাইকেল রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান জানান, অভিযান চলাকালে মাদকদ্রব্য ও দেশি অস্ত্রসহ আটক হাসান মোল্যাকে তিন মাসের কারাদণ্ড ও চারশ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভয়নগর থানায় তাকেসহ পালিয়ে যাওয়াদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা করে পুলিশের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে পুলিশের ঝটিকা অভিযানে ১০ প্রতিষ্ঠানে তালা
Next Article জেলা বিএনপির নিন্দা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?