By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অভয়নগরে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের প্রস্তুতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অভয়নগরে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের প্রস্তুতি
যশোর

অভয়নগরে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের প্রস্তুতি

Last updated: 2023/02/09 at 2:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর : যশোরের অভয়নগর উপজেলায় চলতি বোরো মৌসুমে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের টার্গেট নিয়েছে উপজেলা কৃষি অধিদপ্তদর। সে মোতাবেক কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করে ইতিমধ্যে লক্ষ্যমাত্রার শতকরা ৮০ ভাগ জমিতে বোরো ধান রোপন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট জমি থেকে সরিষা উত্তোলন করে ধান রোপনের জন্য জমি প্রস্তুতি করছে কৃষকরা এমনটি জানিয়ে উপজেলা কৃষি অধিদপ্তর দাবি করেছে চলতি মৌসুমে বোরো চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে ১৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। ইতিমধ্যে ১১হাজার ৩শ’ ৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপন সম্পন্ন হয়েছে। এখনও অনেক জমিতে সরিষা উত্তোলন শেষে বোরো ধান চাষের জন্য প্রস্তুত করা হয়েছে। সে হিসেবে চলতি বছরে এ উপজেলায় বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, গেল বছর বোরো মৌসুমে এ উপজেলায় ধানের চাষ হয় ১২ হাজার ২শ’ হেক্টর জমিতে। সে হিসেবে চলতি মৌসুমে উপজেলায় ১৮শ’ হেক্টর জমিতে বোরো চাষ বৃদ্ধি পেয়েছে। ফলে আবহাওয়া প্রতিকূল থাকলে স্থানীয় চাহিদার তুলনায় অধিক পরিমাণ ধান উৎপাদনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছা: লাভলী খাতুন দাবি করেন, সরকারের নানামুখি পদক্ষেপ, বিভিন্ন পর্যায়ে ভর্তুকি চালু, পর্যাপ্ত সার সরবরাহ, কৃষি অফিসের তদারকি, সার ও বীজ মনিটরিং যথাযথ হওয়ায় এবং ধানের বর্তমান বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা ধান চাষে অধিক মনোযোগি হয়েছে। এক প্রশ্নে সদ্য যোগদানকারী কৃষি কর্মকর্তা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যে কোন কৃষক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা অবহেলিত হলে বা সুষ্ঠু সমাধান না পেলে সরাসরি আমার অফিসের দরজা কৃষকদের জন্য খোলা থাকবে। এদিকে কৃষকদের দাবি চলতি বোরো মৌসুমে ধান চাষ করতে তাদের অনীহা অবস্থা দেখা দিয়েছে। একদিকে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় তাদের সেচ খরচ দ্বিগুন হয়েছে। তাছাড়া বীজ, সার, কীটনাশক, মজুরীসহ সকল কিছুর মূল্যই উর্ধ্বমুখি। সেই সাথে বিদ্যুতের লোডশেডিং তো রয়েছেই। ফলে চলতি বোরো মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে কৃষক উৎকন্ঠায় রয়েছে। এ ব্যাপারে ধোপাদী গ্রামের ধানচাষী রহিম হোসেন বলেন, এক বিঘা জমিতে সেচ দিতে খরচ হচ্ছে ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা। ধানের চারা, সার, কিটনাশক, মজুরীসহ বিঘা প্রতি একজন কৃষকের ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা খরচ হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে এবং ফলন ভালো হলে কৃষক টিকে থাকবে। অন্যথায় কৃষককে চরম ক্ষতির মুখে পড়তে হবে। এ জন্য তিনি উপজেলা কৃষি অধিদপ্তরের র্কর্মকর্তাদের মাঠ পর্যায়ে তদারকি বৃদ্ধির দাবি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর বোর্ডের ৬টি কলেজের কেউ পাস করেনি
Next Article এইচএসসি’র ফলাফল নিতে কলেজে যায়নি পরীক্ষার্থীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বিএনপি সরকারের যাত্রা শুরু চলার পথ মসৃণ হোক

By Correspondent 37 minutes ago
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 23 hours ago
যশোর

মন্ত্রিসভায় ডাক পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

By জন্মভূমি ডেস্ক 3 days ago
যশোর

যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?