By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অভিযোগ দেওয়ার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > অভিযোগ দেওয়ার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের
Uncategorized

অভিযোগ দেওয়ার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের

Last updated: 2021/06/12 at 11:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

সরকারি খাস জমিতে ওজোপাডিকোর বিদ্যুৎ সংযোগ
জন্মভূমি রিপোট ঃ টাকায় কি’না সম্ভব? সরকারী খাস জমিতে ব্যবসা করা, বিদ্যুতের মিটার নেওয়া-সবই সম্ভব। এমনটি ঘটেছে নগরীর গল্লামারীতে। ব্রীজের পশ্চিম পাশে সরকারী খাস জমিতে মাংস বিক্রি করেন শাহাবুদ্দিন। বিদ্যুতের প্রয়োজনে তিনি একটি মিটার সংযোগ নিয়েছেন। মিটার টি স্থাপন করেছেন পাশর্^বর্তি একটি মার্কেটের খুটিতে। তিনি কিভাবে এই মিটার সংযোগ পেলেন? আর বিদ্যুৎ বিভাগ কিভাবে কাগজপত্র ছাড়া খাস জমিতে বিদ্যুৎ সংযোগ দিলেন? এমন প্রশ্ন ওই এলাকার সকলের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গল্লামারী ব্রীজের পাশে সরকারি খাস জমিতে একটি মাংসের দোকান। এই দোকানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে ইনসান সুপার মার্কেটের একটি খুটিতে স্থাপন করা মিটার থেকে। মিটারের গায়ে কালো কালি দিয়ে লেখা ‘শাহাবুদ্দিন ব্রীজ এর গোড়ায় কসাই’। প্রিপেইড মিটারের মডেল নং ডিডিজেড ১৫১৩, মিটার নং-৫০২৫০১২৫৪৬৪। মার্কেটের মালিক রকিবুল জাহিদ মুকল এবিষয়ে কিছুই জানেন না। তিনি অভিযোগ করে বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন কিভাবে একটি খাস জমিতে মিটার দিল এটাই আমার মাথায় ঢোকে না। একজনের মিটার থেকে অন্য জমিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না। অথচ অবৈধভাবে একটি মিটার আমাদের মার্কেটের খুটিতে স্থাপন করা হয়েছে। আবার সেখান থেকে অন্য জায়গায় সংযোগ দেওয়া হয়েছে। আমার জমিতে মিটার লাগানো হলো অথচ আমি জানি না।’
গত ৯ জুন বুধবার তিনি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিঃ এর বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তিনি ৫৯৮ ইনসান সুপার মার্কেটে একটি অবৈধ মিটার স্থাপন করা হয়েছে, অবৈধ মিটার সংযোগটি দ্রুত সময়ে বিচ্ছিন্ন করার অনুরোধ করেছেন। অভিযোগের পাঁচ দিন অতিক্রম হলেও কোন ব্যবস্থা নেয়নি ওজোপাডিকো।
সাধারণত একটি মিটার সংযোগ নিতে গেলে জমির বৈধ কাগজপত্র, জমির মালিকের ভোটার আইটি, ছবি ও আনুসাঙ্গিক কাগজপত্রসহ আবেদন দিতে হয়। এরপর বিদ্যুৎ অফিসের লোকজন সরেজমিনের গিয়ে সব দেখার পর সঠিক থাকলেই মিটার সংযোগ দেওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে নিয়মের কোন তোয়াক্কা করেননি ওজোপাডিকো’র কর্মকর্তারা।
প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটি খুলনার আহবায়ক ডাঃ শেখ বাহারুল আলম বলেন, নিয়ম বহির্ভূতভাবে যদি ওজোপাডিকো সংযোগ দেয় তবে তা এমনি এমনি দেয়নি। নিশ্চই আর্থিক লেনদেনের বিনিময়ে এই সংযোগ দেওয়া হয়েছে। শুধু সংযোগ নয় নানা কায়দায় জনগণের টাকা অবৈধভাবে লুটপাট করছে ওজোপাডিকো’র কতিপয় কর্মকর্তা।
ওজোপাডিকো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মামুনুর রহমান বলেন, এটা বহু আগে কে কিভাবে মিটার দিয়েছে জানা নেই। যারা মিটার দিয়েছে তারা কাগজপত্র সঠিকভাবে হয়তো যাচাই করে নি। অনেক সময় সকলের কাগজপত্র যাচাই করাও সম্ভব হয় না। বিষয়টি খোজ নিয়ে জানানো হবে।
অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করেন, কে কখন অভিযোগ করেছে? অভিযোগের বিষয়টি জানানোর পর তিনি ক্ষতিয়ে দেখবেন বলে জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 12, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ করোনা আক্রন্ত; সুস্থতা কামনা
Next Article এক ফোনে বাসায় পৌছে যাবে সেখ সালাউদ্দীন জুয়েল এমপির ফ্রি এ্যাম্বুলেন্স
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?