By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘অশিক্ষিত’ বলায় লেখাপড়া শিখতে স্কুলে ৫১ বছরের নারী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ‘অশিক্ষিত’ বলায় লেখাপড়া শিখতে স্কুলে ৫১ বছরের নারী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘অশিক্ষিত’ বলায় লেখাপড়া শিখতে স্কুলে ৫১ বছরের নারী

Last updated: 2023/04/10 at 12:57 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাবা-মা অনেক গরিব ছিলেন। পড়াশোনা করাতে পারেননি। অল্প বয়সে আমার বিয়ে হয়ে যায়। এরপর সংসার জীবনে সন্তানদের লেখাপড়া করালাম। তবে গ্রামের অনেকেই আমাকে বলে ‘অশিক্ষিত’। একথা শুনে নিজের কাছেই কেমন লাগে। তখন ভাবলাম অশিক্ষিত আর থাকবো না। লেখাপড়া শিখে অন্ধকার থেকে বের হয়ে আসবো। তাই আমি স্কুলে ভর্তি হই। আগে লিখতে পারতাম না, পড়তেও পারতাম না। এখন সবই পারি। অনেক ভালো লাগে আমার।

কথাগুলো বলছিলেন ৫১ বছর বয়সী হাসিনা খাতুন। তিনি ২০১৮ সালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হন। বর্তমানে পঞ্চম শ্রেণিতে পড়ছেন।

হাসিনা খাতুন ওই উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে যশোর এম এম কলেজে অনার্স পড়ছেন।

সরেজমিন হাসিনা খাতুনের বাড়িতে দেখা যায়, বাড়ির সব কাজ শেষ করে স্কুলে আসার জন্য হাসিনা খাতুন তার ঘরের মধ্যে একটি বিছানাতে বসে বইখাতা ব্যাগে ভরছেন। একটু পর স্কুলব্যাগটি নিয়ে একাই হাঁটতে হাঁটতে বাড়ির পাশে স্কুলে গেলেন। স্কুলে প্রবেশ করে সোজা ঢুকে গেলেন ক্লাসরুমে। কোমলমতি শিশুদের সঙ্গে তিনিও পড়ায় মনোযোগ দিলেন। ক্লাসরুমের শিক্ষিকাকেও দেখা যায় হাসিনাকে অন্য শিক্ষাথীদের মতো করে পড়াচ্ছেন।

গ্রামের বাসিন্দা আব্দুর কাদের বলেন, ‘হাসিনা খাতুন এ বয়সে এসে স্কুলে পড়াশোনা করছে। এটা আমাদের খুব ভালো লাগে। তার বাড়িতে যত কাজই থাকুক সে স্কুলের সময় হলে ঠিক চলে যায় স্কুলে।’

ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চৈতালি সাহা জাগো নিউজকে বলেন, ‘পড়াশোনার প্রতি তার খুব আগ্রহ রয়েছে। এজন্যই এতদূর আসতে পেরেছেন। তিনি নিয়মিত স্কুলে আসেন। এমনকি প্রতিটি সাবজেক্টে পারদর্শী হয়ে উঠেছেন।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তহিদুল ইসলাম ও আফিয়া আফরিন বলে, ‘আমাদের সঙ্গে এক দাদি পড়াশোনা করে। আমরা সবাই তার সঙ্গে খেলি। তিনিও আমাদের অনেক স্নেহ করেন। আমরা তাকে সম্মান করে চলি।’

কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমেনা খাতুনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘হাসিনা খাতুন কোরআন পড়তে পারেন। কিন্তু বাংলায় লেখাপড়া জানেন না। আমার কাছে এসে একদিন বললেন, আমি আপনার স্কুলে পড়তে চাই। তার একথা শুনে আমি স্কুলের সবার সঙ্গে কথা বলি। সবাই সাড়া দিলে তখন তাকে ভর্তি করিয়ে নিই।’

প্রধান শিক্ষক বলেন, ‘প্রাথমিকে ভর্তির একটি নীতিমালা আছে। আসলে তার আগ্রহ দেখে নীতিমালার বিষয়টি নিয়ে আর ভাবা হয়নি। আমি সবার সঙ্গে কথা বলেছিলাম। মানবিক দৃষ্টিকোণ থেকেই তাকে ভর্তি করা হয়েছে। তবে তিনি উপবৃত্তির সুযোগ-সুবিধা পাবেন না।’

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বয়স্কদের ভর্তি করার আলাদা কোনো নিয়মনীতি নেই। মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের ভর্তি করানো হয়। সারাদেশে তার মতো হাতেগোনা কয়েকজন থাকতে পারের।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় এলএসডি প্রতিরোধে উঠান বৈঠক ও খামার পরিদর্শন
Next Article ঝিনাইদহে ক্রমেই নামছে পানির স্তর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?