By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্যসহ আটক ৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্যসহ আটক ৪
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্যসহ আটক ৪

Last updated: 2023/09/09 at 3:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহে প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুর নেহার, কুলফাডাঙ্গা গ্রামের মসলেম মন্ডলের ছেলে আজিম মন্ডল, করাতিপাড়া গ্রামের স্ত্রী জাহানারা বেগম, কালীগঞ্জের রাকরা গ্রামের আব্দুল জলিলের মেয়ে রুহানী আক্তার শিলা। গত শুক্রবার রাতে সদর ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সেসময় আটককৃতদের কাছ থেকে ৫৯ হাজার টাকা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: শাহীন উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলায় নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করে বাসায় ডেকে নিয়ে মোবাইলের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করতো। পরে তাদেরকে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করে আসছিল।

গত কয়েকদিন আগে সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুন-অর-রশিদের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায়। পরে মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নুর নেহার ও সাবেক ইউপি তার সদস্য জাহানারা বেগম তার কাছে ১ লাখ ১৯ হাজার টাকা দাবী করে। এরমধ্যে ৫৯ হাজার টাকা আদায় করে নেয় ওই চক্র। পরবর্তীতে আরও টাকা দাবি করলে তিনি জেলা পুলিশ সুপার আজিম-উল আহসানের কাছে লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে উপ-পরিদর্শক আবু সায়েমের নেতৃত্বে শুক্রবার রাতে ঝিনাইদহের বিষয়খালী ও কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্বে খাদ্যের দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন
Next Article জামায়াতকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা ইসি দেখবে: পরিকল্পনামন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 49 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?