By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিলো বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিলো বাংলাদেশ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

Last updated: 2023/11/11 at 3:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। পুনেতে লাল-সবুজ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার। লিটন দাস-তানজিদ তামিমের ৭৬ রানের উদ্বোধনী জুটির পর তাওহীদ হৃদয়ের ৭৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে রানের ৩০৬ সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজ ব্যাট হাতে ভালো সূচনা করেন দুই টাইগার ওপেনার। অজি বোলারদের দেখেশুনে খেলে দ্রুত স্কোরবোর্ডে রান তুলতে থাকেন লিটন দাস এবং তানজিদ তামিম। এ দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দশ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৬২ রান।

আসরজুড়ে ব্যর্থ হওয়া ওপেনিং জুটি আজ ভরসা দেখাচ্ছিলো লাল-সবুজ দলকে। তবে দুর্দান্ত জুটি ভাঙে তামিমের বিদায়ে। দলীয় ৭৬ রানে শন অ্যাবটের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন এই ওপেনার। আউট হবার আগে ৩৪ বলে ৬ চারে ৩৪ রান করেন তিনি। টাইগার ওপেনার ফেরার পর ক্রিজে লিটনের সঙ্গী হন নাজমুল শান্ত।

তামিমের সঙ্গে দুর্দান্ত ওপেনিং জুটির পর অধিনায়ক শান্তর সঙ্গেও ৩০ রানের জুটি গড়ে ওঠে লিটনের। তবে উইকেটে থিতু হয়েও আজ ইনিংস বড় করতে পারেননি টাইগার ওপেনার, ফলে ৩০ রানেই ভাঙে এ জুটি। অ্যাডাম জাম্পার বল উড়িয়ে মারতে গিয়ে মারনাস লাবুশেনের মুঠোবন্দী হন লিটন। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করেন তিনি।

লিটন ফেরার পর ক্রিজে আসেন হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন মিলে স্কোরবোর্ডে তুলেন ৬৩ রান। দুজনের প্নচাশোর্ধ রানের জুটিতে বড় রানের আশা দেখছিল টাইগাররা। তবে বিপত্তি বাঁধে শান্তর দুর্ভাগ্যজনক বিদায়ে। ভালো ছন্দে থাকা শান্ত দৌড়ে রান নিতে গিয়ে রান আউটের শিকার হন। সাজঘরে ফেরার আগে ৬ চারে করেছেন ৪৫ রান।

শান্ত ফেরার পর ক্রিজে হৃদয়ের সঙ্গী হন মাহমুদউল্লাহ রিয়াদ। অজি বোলারদের দেখেশুনে খেলে রিয়াদও আজ দুর্দান্ত শুরু করেন, স্কোরবোর্ডে রান তুলতে থাকেন দ্রুত ছন্দে। ফলে চতুর্থ উইকেট জুটিতে টাইগারদের দলীয় সংগ্রহে যোগ হয় আরও ৪৪ রান। কিন্তু এরপরই শান্তর মত পরিণতি বরণ করতে হয় রিয়াদকেও। তিনিও রান আউটের শিকার হন। প্যাভিলিয়নে ফেরার আগে ২৮ বলে ৩ ছয় এবং ১ চারে করেছেন ৩০ রান।

রিয়াদ ফেরার পর মাঠে আসেন মুশফিকুর রহিম। তবে মিস্টার ডিপেন্ডেবল আজ দলের হাল ধরতে পারেননি। সাজঘরে ফিরেন ২১ রান করে। মুশফিক ফেরার পর দলীয় ২৮৬ রানে ব্যক্তিগত ৭৪ রানে আউট হন হৃদয়ও। শেষ পর্যন্ত মেহেদী মিরাজের ২০ বলে ২৯ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অজিদের হয়ে আজ সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবট।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অবশেষে কমল ইন্টারনেট প্যাকেজের দাম
Next Article ২৪০ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 3 hours ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?