By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

Last updated: 2023/11/07 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চলমান বিশ্বকাপে শেষ দিকের লড়াই চলছে। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুই দলের সামনেই রয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার হাতছানি। ইতিমধ্যে ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করেছে। আজ আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে তৃতীয় দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত হবে অজিদের। এমন সমীকরণের দিনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

৭ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে আফগানিস্তানের অবস্থান এখন ছয় নম্বরে। শেষ দুটি ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে আফগানদের। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের সূচনা করে রশিদ খানরা। এরপর পাকিস্তানকেও স্তব্ধ করে জয় তুলে নেয় তারা। জয়ের ধারাবাহিকতায় ৯৬ বিশ্ব চ্যাম্পিয়ন লঙ্কানদেরও উড়িয়ে দিয়েছে আফগানিস্তান।

আজ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে ইতিহাস রচনা করতে মরিয়া আফগানরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। অজিরা তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে, অপরদিকে আফগানিস্তান মাঠে নামছে এক পরিবর্তন নিয়ে।

অস্ট্রেলিয়া একাদশে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আফগানিস্তান একাদশে ফজল হক ফারুকির জায়গায় ফিরেছেন নাভিন উল হক।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, নবীন-উল হক।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মৃত্যুর পরও আয়ের তালিকায় শীর্ষে মাইকেল জ্যাকসন
Next Article এবার লবণ আমদানির অনুমতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

চুক্তির ‘মাত্র কয়েক ইঞ্চি দূরে’ ছিল ইরান: আরাগচি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
বরিশাল

দশমিনায় খালে বাঁধ,হুমকির মুখে সামাজিক বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের আশংকা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
বরিশাল

দশমিনার বিস্তীর্ন মাঠ জুড়ে সূর্য্যমুখীর ফুল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

By জন্মভূমি ডেস্ক 47 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 2 hours ago
খেলাধূলা

এবার ভিন্ন আঙিনায় সাকিব, আনছেন নতুন গণমাধ্যম

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?