By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে কলকাতা থেকে নোয়াখালির উদ্দেশ্য পদযাত্রা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে কলকাতা থেকে নোয়াখালির উদ্দেশ্য পদযাত্রা
যশোর

অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে কলকাতা থেকে নোয়াখালির উদ্দেশ্য পদযাত্রা

Last updated: 2023/03/11 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতের কলকাতা থেকে পায়ে হেঁটে যশোরে এসেছেন চার নারী। গত বৃহস্পতিবার বেলেঘাটার গান্ধী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। এদিন রাতে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যশোরে পৌঁছান। ৯ জেলা পায়ে হেটে আগামী ১৬ মার্চ এই যাত্রা শেষ হবে বাংলাদেশের নোয়াখালির গান্ধী আশ্রমে। আয়োজকরা জানান, ‘শান্তির জন্যই এই পদযাত্রা। এর উদ্দেশ্য, গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার।

জানা যায়, অস্থির এই বিশ্বে মহাত্মা গান্ধীর পথকেই পাথেয় করে এবং শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতের চার নারী শুরু করছেন এই পদযাত্রা। ভারতের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (এসএনইউ) সহযোগিতায় গান্ধি আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শীর্ষক এই পদযাত্রা শুরু হয় কলকাতার বেলেঘাটার গান্ধী ভবন থেকে। চার সদস্যের একটি দল বৃহস্পতিবার রাতে বেনাপোল হয়ে যশোর শহরে পৌঁছান।

শুক্রবার সকালে যশোর সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে দলটি নড়াইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লোহাগড়া-ফরিদপুর-ভাঙ্গা-মাওয়া হয়ে ঢাকায় পৌঁছাবেন। ১৬ তারিখ নোয়াখালির গান্ধী আশ্রমে স্থানীয় সুধী সমাবেশের মাধ্যমে এই যাত্রা শেষ হবে।

পদযাত্রার অংশ নিয়েছেন টিম লিডার ডা. আরজুমন্দ জায়েদি, সদস্য কাশিশ খানম, অনুষ্কা, পার্নোমিতা ডাঙ্গওয়াল। ‘গান্ধী অ্যান্ড ওয়াক’ শিরোনামে একটি ব্যানার ও ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে এই দলটিকে পায়ে হেটে পদযাত্রা করতে দেখা যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলে পৌঁছে দিচ্ছেন শান্তির বার্তা। ভারতের এই দলের সঙ্গে নোয়াখালির গান্ধী আশ্রমের দুইজন সহযোগী প্রতিনিধিও রয়েছেন।

পায়ে হেটে পদযাত্রায় শুক্রবার দুপুরে যশোর ছাড়ার আগে যশোর সার্কিট হাউজে দলের টিম লিডার ডা. আরজুমন্দ জায়েদি জানান, মহাত্মা গান্ধীর চিন্তাভাবনা আমাদের গোটা বিশ্বকেই উজ্জীবিত করে। তার শান্তির বাণী আজ সারা বিশ্বেই আদৃত। আমাদের এই পদযাত্রা শান্তির জন্যই এই উদ্যোগ। এর উদ্দেশ্য, গোটা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। আগামীদিনে বিশ্বের অন্যান্য দেশেও এই শান্তি যাত্রার পরিকল্পনা আছে বলে তিনি জানিয়েছেন।

নোয়াখালির গান্ধী আশ্রমের শান্তিকর্মী খায়রুজ্জামান খোকন বলেন, ব্রিটিশ শাসনামলের শেষের দিকে ভারতবর্ষের বিভিন্ন স্থানের মতো নোয়াখালীতেও হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেই দুঃসময়ে শান্তি মিশন নিয়ে নোয়াখালি ছুটে আসেন মহাত্মা গান্ধী। ১৯৪৬ সালের ৭ নভেম্বর থেকে ১৯৪৭ সালের ২ মার্চ পর্যন্ত নোয়াখালী অবস্থানকালে তিনি গ্রামে গ্রামে ঘুরে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব স্থাপনসহ সেবামূলক বিভিন্ন কাজে হাত দেন। মহাত্মা গান্ধী আমৃত্যু মানুষের মধ্যে শান্তি ও অহিংসার বাণী প্রচার করে গেছেন। মহাত্মা গান্ধীর অহিংসা ও শান্তির বাণী ছড়িয়ে দিতে এই আয়োজন। এই যাত্রা আগামী ১৬ তারিখ নোয়াখালী গান্ধী আশ্রম ও ট্রাস্টে শেষ হবে। এর মাঝে এই দল ৯টা জেলা পায়ে হেটে শান্তির পদযাত্রা শান্তির বার্তা পৌঁছে দেবেন মানুষের কাছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগ সরকার গণমানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছে : বাবুল রানা
Next Article গ্যাসের দাম কমলেও বেশি দামে বিক্রি করছে দোকানীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
যশোর

মন্ত্রিসভায় ডাক পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

By জন্মভূমি ডেস্ক 2 days ago
যশোর

যশোরে পৃথক ঘটনায় ১০ জন আহত, একজনের অবস্থা গুরুতর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?