By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন

Last updated: 2025/03/12 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৯ বছর বয়সে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।
সৈয়দ মঞ্জুর এলাহীর ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর সিঙ্গাপুর থেকে টেলিফোনে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আজই বাবার মরদেহ বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। রাত সাড়ে ১০টা নাগাদ হয়তো ঢাকায় পৌঁছাবে৷ পরের দিন ১২টার দিকে গুলশান আজাদ মসজিদে জানাজা হবে।’
সৈয়দ মঞ্জুর এলাহী করপোরেট জগতে সফল উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। তিনি বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়ার ব্যবসায় প্রবেশ করেন। তাঁর হাত ধরেই বাংলাদেশের চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ঘটে। বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতা রপ্তানির পথিকৃৎ ছিলেন তিনি।
১৯৭২ সালে তিনি ‘মঞ্জুর ইন্ডাস্ট্রিজ’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা করত। এরপর ১৯৭৬ সালে তিনি রাষ্ট্রমালিকানাধীন ‘ওরিয়েন্ট ট্যানারি’ ১২ লাখ ২২ হাজার টাকায় কিনে নেন এবং ‘অ্যাপেক্স ট্যানারি’ প্রতিষ্ঠা করেন। এর ১৪ বছর পর, অর্থাৎ ১৯৯০ সালে, তিনি প্রতিষ্ঠা করেন ‘অ্যাপেক্স ফুটওয়্যার’। বর্তমানে এটি দেশের শীর্ষস্থানীয় জুতা উৎপাদন ও রপ্তানি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
অ্যাপেক্স শুধু আন্তর্জাতিক রপ্তানি বাজারেই নয়, বরং দেশীয় বাজারেও শীর্ষস্থান দখল করেছে। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ জুতা নির্মাতা প্রতিষ্ঠান, যার পণ্য স্থানীয় ও বৈশ্বিক উভয় বাজারে সমাদৃত। তার উদ্যোগের ফলে বাংলাদেশের চামড়াশিল্প আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।
সৈয়দ মঞ্জুর এলাহী শুধু ব্যবসায়িক দিক থেকেই নন, বরং জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
এই শিল্প উদ্যোক্তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি শোকবার্তায় বলেছেন, বাংলাদেশের উদ্যোক্তা জগতে সকলের শ্রদ্ধাভাজন, দেশপ্রেমিক শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে আমি গভীর শোক জানাই। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা
Next Article বাংলাদেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা করেছে কানাডা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?