By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আইজিপি হলেন চৌধুরী আল-মামুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আইজিপি হলেন চৌধুরী আল-মামুন
জাতীয়জেলার খবর

আইজিপি হলেন চৌধুরী আল-মামুন

Last updated: 2022/09/22 at 7:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি এতদিন র‌্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবসরে পাঠানোর পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বর্তমান আইজিপি বেনজীরের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন হয়।বেনজীরের মতোই র‌্যাব থেকেই পুলিশ প্রধানের দায়িত্বে আসছেন চৌধুরী আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। তার আগে তিনি সিআইডিপ্রধানের পদে ছিলেন।

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা চৌধুরী আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

চৌধুরী আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে।

১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন। কর্মজীবনে তিনি পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করে এসেছেন তিনি।

ঢাকা সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুন।এরপর তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজিও ছিলেন। ২০১৯ সালের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।

আল-মামুন কর্মক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 22, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জয়ার ‘বিউটি সার্কাস’ দেখা যাবে ১৯ হলে
Next Article আমাদের জীবনের সেরা দিনটি নষ্ট করবেন না: সাবিনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?