By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

Last updated: 2026/04/10 at 1:23 PM
জন্মভূমি ডেস্ক 2 days ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ডটি ধামাচাপা পড়েছে। গত ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলমকে অপহরণ, পরিকল্পিত ভাবে খুন এবং লাশ গুম করে ফেলা হয়। ১৩ এপ্রিল ২০২৩ সুন্দরবনের করমজলে গুম করা লাশের সন্ধান পাওয়া গেলেও পরিকল্পিত ভূয়া সুরতহাল রিপোর্ট এবং ব্যবসায়ী মুসলিম মাহে আলমের (৬৫) লাশ খ্রিষ্টান হিলটন নাথ (২২) হিসেবে দাফন করা হয়। তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তির নির্দেশে থানায় মামলা না নিয়ে ভূয়া পোস্ট মর্টেম’র মাধ্যমে বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ড ধামচাপা দেয়া হয়। আশা করি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবসায়ী মাহে আলম হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার, দ্রুত মামলার তদন্ত সম্পন্ন করে আসামিদের বিচারের কাঠগড়ায় দাড় করাবে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় মোংলাপোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ মোংলা এবং মাহে আলম’র স্বজনদের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মাহে আলমের ছোট ভাই মোঃ জসিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, বিএনপি নেতা শাহাজান ফকির, বাবুল হোসেন রনি, মোঃ নাসির তালুকদার, গোলাম নূর জনি, বাবলু ভূইয়া, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী, মাহে আলমের ছোট ছেলে সুমন রানা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কোর্টের নির্দেশে থানায় মামলা নিতে হলে বাধ্য হলেও মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। দীর্ঘদিন পার হলেও মামলা তদন্ত রিপোর্ট দিতে পিবিআই পুলিশ গড়িমশি করছে।

মানববন্ধনে মাহে আলমের ছেলে এবং মামলার বাদী সুমন রানা বলেন, ব্যবসায়ী মাহে আলমকে অপহরণ, খুন এবং লাশ গুমের সাথে যুক্ত চিলার বনদস্যু বিল্লাল সর্দার এবং তার ভাইপো বেলায়েত সর্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রতারণার মাধ্যমে পরিকল্পিত ভাবে দাকোপ থানা থেকে আমার বাবা মাহে আলমের লাশকে হিলটন নাথ এর লাশ হিসেবে গ্রহণ এবং চিলায় দাফন করেছিলো বনদস্যু বিল্লাল সর্দার ও বেলায়েত সর্দার। অবিলম্বে বনদস্যু বিল্লাল সর্দার ও তার ভাইপো বেলায়েত সর্দারকে আসামি হিসেবে গ্রেফতার করতে হবে।

সভাপতির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ ব্যবসায়ী মাহে আলম হত্যাকান্ড মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতার, দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ এবং বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলমকে অপহরণের মাধ্যমে সুন্দরবনে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। ১৩ এপ্রিল সুন্দরবনের করমজল থেকে মাহে আলমের লাশ উদ্ধার এবং ভূয়া সুরতহাল ও পোষ্ট মর্টেম করিয়ে ১৪ এপ্রিল চিলার হিলটন নাথ হিসেবে মিথ্যা পরিচয়ে লাশ দাফন করা হয়। পরবর্তীতে মাহে আলম এর ছেলে সুমন রানা’র আবেদনের প্রেক্ষিতে লাশের ডিএনএ টেষ্ট করিয়ে ৭ মাস পর চিলা গ্রাম থেকে মাহে আলমে লাশ উত্তোলনের মাধ্যমে ইসলামী রীতি অনুযায়ি মোংলা কবরস্থানে তাকে দাফন করা হয়।

জন্মভূমি ডেস্ক April 10, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
Next Article খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরান যেসব দাবি না মানায় ভেস্তে যায় আলোচনা

By Tanvir 8 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি : নেতানিয়াহু

By Tanvir 11 minutes ago
আন্তর্জাতিক

এক বৈঠকে চুক্তি হবে, কেউ আশা করেনি : ইরান

By Tanvir 17 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 1 day ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 3 days ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?