By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আওয়ামী লীগের সাবেক দুই এমপি গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আওয়ামী লীগের সাবেক দুই এমপি গ্রেফতার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আওয়ামী লীগের সাবেক দুই এমপি গ্রেফতার

Last updated: 2024/11/12 at 11:53 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক দুই সংসদ সদস্যকে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা (ডলার সিরাজ মোল্লা)।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে এবং সিরাজুল ইসলাম মোল্লাকে বিকেলে আসাদ গেট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একাধিকবারের দুই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, সোমবার রাত আটটার দিকে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় অনেক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জিয়াউল হক জানান, সিরাজুল ইসলাম মোল্লাকে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকার পিপলস ইউনিভার্সিটি থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, নরসিংদীর সাবেক এমপি ডলারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে নেওয়ার জন্য সেই থানার পুলিশ সদস্যরা আসছেন। রাতেই তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে পাঁচবারই সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি।

সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালেও তিনি বিজয়ী হয়েছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দুইবারই তিনি এমপি হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 12, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় সাবেক এমপি-এসপির বিরুদ্ধে হত্যা মামলা
Next Article তালায় জলাবদ্ধতা নিরসনে নেট-পাটা অপসারণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুবির বাংলা ডিসিপ্লিনে কম্পিউটার ল্যাব উদ্বোধন

By জন্মভূমি ডেস্ক 13 minutes ago
ঝিনাইদাহ

শৈলকুপায় দু,পক্ষের সংর্ঘষ পুলিশসহ আহত ৭

By জন্মভূমি ডেস্ক 32 minutes ago
খুলনা

সুন্দরবনের বন্য শুকুর লোকালয়ে উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

শপথ নিলেন ২৫ মন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 56 minutes ago
জাতীয়

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?