
রূপসা প্রতিনিধি : খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজাপুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উন্নয়নের ধারার প্রচার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
তিনি বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বর্তমান আওয়ামীলীগ সরকারের গত ১৪ বছরের ধারাবাহিক উন্নয়ন এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
গত ১৭ জুন বিকালে রূপসা উপজেলার কাজদিয়া ওয়ার্ডবাসীর আয়োজনে বালির মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন
মহিলা আওয়ামীলীগ নেত্রী তানজিলা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য শাহিনা আক্তার লিপি, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র, প্রচার ও প্রকাশন সম্পাদক আঃ গফুর খান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আল মামুন সরকার, খুলনা জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান।
শুভেচ্ছা বক্তৃতা করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খান জাহিদ হাসান। খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য হামিম কবীর রুবেলের পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য রেশমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এইচ এম কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, হোসাইন কবীর সজল, সোহেল পারভেজ, যুবলীগ নেতা সুব্রত বাকচী, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, মারুফ খান, খায়রুল হাওলাদার, সেলিম বাবু, আমজাদ বাবু, ইলিয়াস শেখ, রনজিত হালদার, জেসমিন বেগম, জিনাত রেহেনা, জাহিদুর রহমান, মুরাদ শেখ, মাহফুজ শেখ, জাহিদ শেখ, রাশেদ শেখ, আঃ রশিদ, মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা খান আরাফাত হোসেন, শিমুল দেবনাথ, রুদ্রনীল হালদার শুভ, শাহনেওয়াজ চুন্নু, সোহেল রানা, সোহানুর রহমান, মিরাজ শেখ, জহির শেখ, হৃদয় শেখ, রিফাত, চুন্নু প্রমূখ। এরপর খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এসএম মোস্তাফা রশিদী সুজার সহধর্মিণী খোদেজা রশিদীর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।