By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের সমর্থন প্রতিফলিত হবে : স্পিকার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের সমর্থন প্রতিফলিত হবে : স্পিকার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মের সমর্থন প্রতিফলিত হবে : স্পিকার

Last updated: 2023/06/07 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরা সম্ভাবনাময় আগামীর প্রত্যাশা করে। তথ্য প্রযুক্তিতে যে উন্নয়ন সাধিত হয়েছে, তাতে তরুণদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করেছে সরকার। সম্ভাবনাময় ভবিষ্যৎ উপহার দেওয়ায় তরুণ প্রজন্মের সমর্থন প্রতিফলিত হবে আগামী নির্বাচনে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ইউরোপিয়ান ইউনিয়ন, ডিটি গ্লোবাল ও সেন্টার ফর পলিসি ডায়লগের সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট অ্যানালাইসিস ও মনিটরিং ইউনিট (বামু) কর্তৃক আয়োজিত ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর আওতায় ‘মাননীয় সংসদ সদস্যদের জন্য ডিব্রিফিং সেশন-৫ ও ৬’- অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর শীর্ষক প্রেজেন্টেশনের কথা উল্লেখ করে স্পিকার বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য ৩৩৩ এবং ৯৯৯ এ জীবন রক্ষাকারী কলে ২০১৭ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যথাক্রমে সাড়ে আট কোটি ও সাড়ে চার কোটি সেবা প্রদান করা হয়েছে। যা সত্যিই প্রশংসনীয়।

স্পিকার বলেন, তথ্য প্রযুক্তি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন। দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে অগ্রসর হচ্ছে। বাজেট বক্তৃতায় তথ্য প্রযুক্তির অগ্রগতিকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখলে দেশ ও জাতি উপকৃত হবে।

স্পিকার আরও বলেন, স্মার্ট বাংলাদেশের ধারণা সবাইকে উপলব্ধি করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের অগ্রযাত্রায় সকলকে শামিল হতে হবে। তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আরএমজি সেক্টরে বাংলাদেশ যেমন ২য় অবস্থানে আছে তেমনিভাবে আইসিটি সেক্টরেও শীর্ষ অবস্থানে পোঁছানোর লক্ষ্য নিয়ে অগ্রসর হতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান বিএনপির
Next Article লোডশেডিং : ফিরছে তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?