By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আচরণবিধি লঙ্ঘন : নৌকার প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আচরণবিধি লঙ্ঘন : নৌকার প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আচরণবিধি লঙ্ঘন : নৌকার প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Last updated: 2024/01/04 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকা প্রতীকের প্রার্থীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৩ জানুয়ারি) শৈলকুপা আমলি আদালত (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) এ আদেশ জারি করেন। বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মামলার বাদি শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তায়জুল ইসলাম।

অভিযুক্তরা হলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, তার অনুসারি শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

২৪ ডিসেম্বর শৈলকুপা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি নিয়মিত মামলা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তায়জুল ইসলাম। এদিন আদালত কোনো আদেশ দেননি। মামলা করার দুদিন পর ২৬ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আদেশে ৩ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বুধবার আসামিরা আদালতে হাজির হননি। তাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

নির্বাচন কমিশন জানায়, প্রার্থী আব্দুল হাইয়ের আচরণবিধি লাগাম টেনে ধরতে নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ হিসেবে গ্রহণ করে আদালতে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা পৃথক দুটি পত্রে ২২ ডিসেম্বর অভিযুক্ত ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, তার অনুসারি শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করার সিদ্ধান্ত জানানো হয়।

মামলার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে হাটের দিনে (১০ ডিসেম্বর) মহাসড়কে মহড়া ও জনমনে ভীতি সঞ্চার করার গুরুতর অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় হাইয়ের অনুসারি শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও উপজেলার সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি এজেন্টদের হুমকি প্রদান ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article একদিনে ৭ নেতাকে বহিস্কার করল বিএনপি
Next Article বেনাপোলে ২টি পিস্তলসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?