
বিজ্ঞপ্তি : মৌলভীপাড়া নিবাসী সাবেক অগ্রণী ব্যাংক কর্মকর্তা, বায়তুল হামদ জামে মসজিদ কমিটির সহ-সভাপতি ও আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ আকতারুজ্জামান শিকদার (৮০) ০১ জুলাই’২৩ শেষ রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না….রাজিউন)। তাঁর মরদেহ আজ ০২ জুলাই’২৩ বেলা ১১টায় খুলনাস্থ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর মৌলভীপাড়া বায়তুল জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাঁর গ্রামের বাড়ি নড়াইলে নড়াগাতীতে দাফন সম্পন্ন করা হয়।
আছিয়া-সাত্তার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ আকতারুজ্জামানের মৃত্যুতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন পরিষদের প্রতিষ্ঠাতা প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, পরিষদের আহ্বায়ক প্রফেসর সাইদুল হাসান, যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ শেখ মোঃ রুস্তম আলী, সদস্য সচিব মোঃ জমশের আলী খান খোকন, যুগ্ম সদস্য সচিব এস এম এহছান হোসেন, দাতা সদস্য এস এম আসাদুজ্জামান রাসেল, সদস্য কাজল আরেফীন, মোঃ খলিলুর রহমান, গোলাম মোস্তফা মিনা, এস এম তামজিদ হোসেন সৌরভ, মোঃ আব্দুল হক, মোঃ হাবিব প্রমুখ।
অপর এক বিবৃতিতে সাবেক সাংসদ, জাতীয় পার্টির খুলনা মহানগর সাবেক সভাপতি শেখ আবুল হোসেনের মুত্যুতে শোক, সমাবেদনা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন পরিষদের নেতৃবৃন্দ।