By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আজও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আজও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজও ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

Last updated: 2025/11/18 at 2:53 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের পরদিনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা বজায় ছিল।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল ও আশপাশের সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি দেখা যায়।
হাইকোর্টের প্রধান ফটক পার হওয়ার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের অবস্থান। এরপর ট্রাইব্যুনালের মূল ফটকের দিকে এগোলে দেখা যায়, সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন রয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছেন।
গত সোমবার (১৭ নভেম্বর) ঘোষিত রায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন। একই মামলায় অ্যাপ্রুভার হিসেবে পরিচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর থেকে রাজধানীর এ অংশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনীর যৌথ উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য, এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বজায় থাকবে।

জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউক্রেনকে ১০০টি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
Next Article ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 2 hours ago
খুলনা

পাইকগাছায় বিটিসিএল’র ক্যাবল লুটপাটকারীদের দৌড়ঝাঁপ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?