By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আজকের শিশুকে আগামী দিনের বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে : সেখ জুয়েল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > আজকের শিশুকে আগামী দিনের বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে : সেখ জুয়েল
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

আজকের শিশুকে আগামী দিনের বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে : সেখ জুয়েল

Last updated: 2023/08/19 at 1:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আজকের শিশুকে আগামী দিনের বাংলাদেশের সম্পদে পরিণত করতে হবে। যারা শিশুদেরকে অবহেলা ও অবজ্ঞা করে তাদের আরো সচেতন হতে হবে। অনেক মেধাবী শিশুরা আছে যারা অর্থ ও পরিবেশের অভাবে তাদের মেধার বিকাশ ঘটাতে পারছেনা। ফলে বাংলাদেশ হারাচ্ছে লক্ষ-লক্ষ মেধাবী সন্তানকে। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন অসহায় দরিদ্র মানুষকে জমি ও ঘর দিয়ে মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন। আজ তারা পড়ালেখা করে মেধা বিকাশের ক্ষেত্র পেয়েছে। তিনি সমাজের বিত্তবান ও দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যেকে বাস্তবায়ন করতে নিঃস্বার্থভাবে সকলকে এগিয়ে আসতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টা সফল হবে।

শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর ২৮নং ওয়ার্ডের মসজিদ মিশন কমপ্লেক্স মাদ্রাসায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটুর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে পথশিশু ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, হাফেজ মো. শামীম, কাজী জাহিদ হোসেন, এ্যাড. পারভেজ আলম খান, বাবুল সরদার বাদল, মো. সফিকুর রহমান পলাশ, চৌধুরী রায়হান ফরিদ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ নজিবুল ইসলাম নজিব, কাউন্সিলর এস এম রফিউদ্দিন রফিক, শামীম আহসান, মোল্লা আব্দুল হাই, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. কে এম ইকবাল হোসেন, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, ড. সাঈদুর রহমান, আব্দুর রহীম বাবু, আওয়াল হোসেন ছোটন, মিজানুর রহমান, শুকুর আলী, হাসান, মো. শহিদুল ইসলাম, মনিরুজ্জামান বাবু, মাছুম উর রশিদ, মাহমুদুল ইসলাম সুজনসহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দক্ষিণ টুটপাড়া বায়তুন কামার জামে মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় শেষে ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে ২৮নং ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। একই সাথে দক্ষিণ টুটপাড়া এলাকায় সাধারণ মানুষের সুপেয় পানির চাহিদা মেটাতে স্থাপিত সাবমার্সেবল উদ্বোধন করেন। এবং মসজিদ মিশনের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাড়তে পারে বৃষ্টি
Next Article ডেঙ্গুর চেয়ে ভয়ঙ্কর বিএনপি : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 2 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?