By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
জাতীয়

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

Last updated: 2025/10/01 at 3:19 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ চারজন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে বৃষ্টি নামলে ইলিয়াস মিয়ার স্ত্রী কুলসুম বেগম রান্নাঘরের চুলা ঢাকতে ঘর থেকে বের হন। এ সময় তিনি রান্নাঘরে ৩-৪ জন অপরিচিত লোককে দেখতে পান এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। তখন ডাকাত দল কুলসুম বেগমকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার ডাক শুনে ঘর থেকে বের হন স্বামী ইলিয়াস মিয়া ও ছেলে নাঈম মিয়া (১৮), প্রতিবেশী ফারুক মিয়া (৪৫) ও আবুল হোসেন (২৮)। ডাকাতরা তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরবর্তীতে মসজিদের মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিলে স্থানীয় লোকজন চারপাশ থেকে জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে নবী নামে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আড়াইহাজার উপজেলার পশ্চিম আগুআন্দি গ্রামের লুক্কুর ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত কুলসুম বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত নবীর মরদেহ নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাতে দড়ি বিশনন্দী গ্রামে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাকাত দলের সদস্যরা বাড়িতে প্রবেশ করে হামলা চালালে স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোকজন ডাকেন এবং ধাওয়া দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

জন্মভূমি ডেস্ক October 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা
Next Article আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন: তামিম
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

By Staff Reporter 3 hours ago
জাতীয়

নির্বাচনে ২১ শতাংশ জাল ভোটের তথ্যটি সঠিক নয়: টিআইবি

By Staff Reporter 3 hours ago
জাতীয়

জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?