By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আন্তর্জাতিক আদালতে জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আন্তর্জাতিক আদালতে জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আন্তর্জাতিক আদালতে জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

Last updated: 2024/11/27 at 4:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও দেশটির প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান এই আবেদন করেছেন। আজ বুধবার (২৭ নভেম্বর) আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে আমরা মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৬ ও ২০১৭ সালের সহিংসতার সময় এবং তার পরবর্তী সময়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সংঘটিত অপরাধগুলোর তদন্ত করছি। একটি বিস্তৃত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পর, আমার কার্যালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে- জ্যেষ্ঠ জেনারেল ও মিয়ানমার প্রতিরক্ষাবাহিনীর প্রধান মিন অং হ্লাইং—যিনি বর্তমানে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও—রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ, বিশেষত নির্বাসন এবং নিপীড়নের জন্য অপরাধমূলক দায় বহন করেন। এসব অপরাধ মিয়ানমার এবং আংশিকভাবে বাংলাদেশে সংঘটিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমার কার্যালয় দেখতে পেয়েছে যে, এই অপরাধগুলো ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মিয়ানমারের সশস্ত্রবাহিনী তাতমাদাও, জাতীয় পুলিশ, সীমান্তরক্ষী পুলিশ এবং কিছু অরোহিঙ্গা বেসামরিক নাগরিকের সহায়তায় সংঘটিত হয়েছে।’
মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের বিষয় করিম খান বলেন, ‘এটি মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে আমাদের প্রথম গ্রেফতারি পরোয়ানার আবেদন। আরও আবেদন করা হবে শিগগির।’
এতে আরও বলা হয়েছে, এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য এটি নির্ধারণের সময় এসেছে যে, এই আবেদনটি গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে কিনা। যদি আইসিসির স্বাধীন বিচারকেরা পরোয়ানাটি জারি করেন, তবে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করার সব প্রচেষ্টা আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করব। আমরা এই মনোযোগ আগামী সপ্তাহ এবং মাসগুলোতে অব্যাহত রাখব কারণ আমরা এই পরিস্থিতিতে আরও আবেদন জমা দেব।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাইফুল হত্যা: এলো আদালত বর্জনসহ ৬ সিদ্ধান্ত
Next Article আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে সবচেয়ে বড় জয়ের রেকর্ড বাংলাদেশের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

রামপালে তীব্র লবনাক্ততার মধ্যেও বোরো ধানের আবাদ বৃদ্ধি

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
খুলনা

‎পাইকগাছায় মৎস্য ঘের থেকে দুইজন নিখোঁজ,থানায় জিডি

By জন্মভূমি ডেস্ক 8 minutes ago
খুলনা

চরমপন্থী ক্যাডার সোহেল হত্যাকাণ্ড, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানকে মোকাবিলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত

By Staff Reporter 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?