By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়
জাতীয়

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

Last updated: 2025/09/29 at 4:00 PM
জন্মভূমি ডেস্ক 5 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে নির্বাচিত এই প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ বিভাগে অংশগ্রহণ করেন এবং পুরস্কার হিসেবে ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সংস্থাটির কেন্দ্রীয় প্রেস উইং সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।
বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নেন। চূড়ান্ত পর্বে ১৮ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে নির্বাচিত হন।
অনুষ্ঠানটিতে লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিজাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারি মাসউদুর রহমান।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছেন।
২০২২ সালে সালেহ আহমদ তাকরীম (৭ম স্থান), ২০২৩ সালে আবু তালহা (২য় স্থান, পুরস্কার ২ লাখ দিনার) ও মুস্তাফিজুর রহমান গাজী (তাফসির বিভাগ, ৬ষ্ঠ স্থান), ২০২৪ সালে মাহমুদুল হাসান (তাফসির বিভাগ) আন্তর্জাতিক পরিমণ্ডলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের এই অর্জন বাংলাদেশের জন্য এক নতুন গৌরব, যা আন্তর্জাতিক কোরআন অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে ধারাবাহিকভাবে দেশের প্রতিযোগীরা বৈশ্বিক কোরআনি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে যাচ্ছেন, যা বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে এক গৌরবময় অবস্থানে প্রতিষ্ঠিত করছে।

জন্মভূমি ডেস্ক September 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নারায়ণগঞ্জে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
Next Article নরসিংদীতে ফের সংঘর্ষ: গুলিতে যুবদল নেতা নিহত, আহত ১০
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাড়ি, জানালেন গণপূর্ত উপদেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 53 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?