By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আন্দোলনের খেলা শুরু হয়ে গেছে : নুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > আন্দোলনের খেলা শুরু হয়ে গেছে : নুর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আন্দোলনের খেলা শুরু হয়ে গেছে : নুর

Last updated: 2023/07/28 at 6:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেছেন, আন্দোলনের খেলা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বিএনপিসহ সব বিরোধী দলের প্রতি আহ্বান থাকবে, আপনার এই আন্দোলনে অংশগ্রহণ করুন। সরকারের কাঁপুনি ধরে গেছে। তাই তারা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, বাসে বাসে তল্লাশি চালাচ্ছে।
শুক্রবার (২৮ জুলাই) গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এক দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেছেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যাংকের রিজার্ভ চুরি করা হয়েছে। শেয়ারবাজার, ব্যাংক খাত ধ্বংস করে দেশকে দেউলিয়া বানানো হয়েছে। সরকার যেসব ঋণ নিয়েছে, সে ঋণের বোঝা জনগণের ঘাড়ে এসে পড়ছে। ভারতীয়দের দালাল আওয়ামী সরকারকে যদি না হটানো হয়, তাহলে বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হবে।

তিনি বলেন, এই সরকার যদি শান্তিপূর্ণভাবে পদত্যাগ না করে, তাহলে গণভবন-বঙ্গভবন ঘেরাও করা হবে। কেউ যেন পালিয়ে যেতে না পারে, তার জন্য এয়ারপোর্টও ঘেরাও করা হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, পত্রিকায় খবর এসেছে, শান্তি সমাবেশে যোগদান করার জন্য ঢাবি ছাত্রদের বাধ্য করা হয়েছে। বলা হয়েছে, না গেলে হলে থাকতে দেওয়া হবে না। ছাত্রসমাজের প্রতি আহ্বান, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, এই ছাত্রলীগ পালিয়ে যেতে বাধ্য হবে। এমন কেউ নেই যে তারা বাকশালীদের দ্বারা অত্যাচারিত হয়নি। ভিন্নমতের ওপর ক্রমাগত স্টিমরোলার চালানো হয়েছে।

সমাবেশে দলের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, একদিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে, আমরা এদিকে বিক্ষোভ সমাবেশ করছি। শান্তি সমাবেশের নামে তারা বিক্ষোভ সমাবেশকে বানচাল করতে চায়। ঢাকায় মানুষকে হয়রানি করা হয়েছে। মোবাইল চেক করছে, আইন লঙ্ঘন করছে।

তিনি বলেন, সরকারকে বলতে চাই, মামলা-হামলা করে রাজনীতিতে আমাদের নিঃশেষ করতে পারবেন না। রাস্তায় মানুষের মিছিল নেমে গেছে। তারাও সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছে। যার যার জায়গা থেকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে। আগামীতে গণঅভ্যুত্থান হবেই, ফ্যাসিস্ট সরকারের পতন হবেই।

সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানে আলম অপু, ঢাকা মহানগর উত্তর শ্রমিক অধিকার পরিষদের মাহবুবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ যুবঅধিকার পরিষদের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আসাদ রনি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেনাপোলে নির্মাণ হচ্ছে ভেহিকেল ট্রাক টার্মিনাল
Next Article ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান বাংলাদেশের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?