By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমাকে খুশি রাখতে হবে, মোদির উদ্দেশে ট্রাম্প
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আমাকে খুশি রাখতে হবে, মোদির উদ্দেশে ট্রাম্প
আন্তর্জাতিক

আমাকে খুশি রাখতে হবে, মোদির উদ্দেশে ট্রাম্প

Last updated: 2026/01/06 at 4:46 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর আবারও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করলে খুব দ্রুত দিল্লির বিরুদ্ধে আমদানি-রপ্তানি শুল্ক বাড়ানো হবে। রোববার এয়ারফোর্স ওয়ানে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, মোদি খুব ভালো লোক। তিনি জানতেন রাশিয়ার সঙ্গে বাণিজ্যে আমি খুশি নই। আমাকে খুশি করা তাঁর জন্য গুরুত্বপূর্ণ। তা না হলে আমরা দেশটির ওপর খুব দ্রুত শুল্ক বাড়িয়ে দেব। এটি দিল্লির জন্য খারাপ হবে। এ সময় তিনি বলেন, রাশিয়ার অর্থনীতির অবস্থা খারাপ যাচ্ছে। যুক্তরাষ্ট্র ২০২৫ সালে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক বাড়ানোর নতুন নীতি ঘোষণা করে। এর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো, অভ্যন্তরীণ শিল্প রক্ষা এবং নির্দিষ্ট ভূরাজনৈতিক নীতির চাপ সৃষ্টি করা।
রয়টার্স জানায়, ট্রাম্প এমন সময় এই হুঁশিয়ারি দিলেন, যখন ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ আরোপের কথা ভাবছে ওয়াশিংটন। দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে বিচারের কাঠগড়ায় তুলেছেন। এর আগেও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করায় ভারতের ওপর শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প। মাদুরোকে আটক করার পর ভারত সতর্ক কূটনৈতিক অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের নাম স্পষ্টভাবে না নিয়ে সংলাপের আহ্বান জানিয়েছে দিল্লি।
একই বছরের ৪ এপ্রিল থেকে ভারতে উৎপন্ন পণ্যের ওপর একটি সাধারণ ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর করে যুক্তরাষ্ট্র। পরে ১ আগস্ট থেকে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দেয়। এরপর আসে ট্রাম্পের আরেকটি নতুন ঘোষণা। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। এতে মোট শুল্কস্তর প্রায় ৫০ শতাংশে দাঁড়ায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত মস্কো থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়িয়ে দেয়। ২০২৪-২০২৫ অর্থবছরে এই আমদানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। জি-৭ দেশগুলো রাশিয়ার তেলের দাম ৬০ ডলারেরও কম নির্ধারণ করলে দেশটি ভারতকে ছাড়ে তেল দিতে শুরু করে। রাশিয়া এখনও ভারতের অপরিশোধিত তেলের শীর্ষ সরবরাহকারী।
রাশিয়া থেকে ভারতের তেল আমদানি
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সর্বশেষ সরকারি তথ্য অনুসারে, ভারত ২০২৫ সালের অক্টোবরে রাশিয়া থেকে ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল আমদানি করেছে, যা ২০২৪ সালের অক্টোবরের চেয়ে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার কম। আমদানি মূল্যের এক মাসের মধ্যে যা সবচেয়ে তীব্র হ্রাস। গত অক্টোবরে ভারত ৭১ দশমিক ৬ লাখ টন রাশিয়ান তেল আমদানি করে, যা আগের বছর অক্টোবরে ছিল ১০৩ দশমিক ৮ লাখ টন। আমদানি কমেছে অন্তত ২৯ শতাংশ। পাশাপাশি একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির পরিমাণ গত বছরের অক্টোবরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞার আগে গত অক্টোবরে রাশিয়ার তেল কেনার জন্য ভারত ব্যয় করে ২ দশমিক ৫ বিলিয়ন ইউরো।
রয়টার্স জানায়, ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। এর ফলে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি প্রতিদিন ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসার পরিস্থিতি তৈরি হতে পারে। অতিরিক্ত শুল্ক আরোপের পর থেকে মোদি কমপক্ষে তিনবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন; কিন্তু আলোচনা এখনও অমীমাংসিত।

জন্মভূমি ডেস্ক January 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উত্তরাঞ্চলে তীব্র শীতের দাপট, রংপুর মেডিক্যালে ১৬ রোগীর মৃত্যু
Next Article দাকোপে আমন ধানের বাম্পার ফলন
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
আন্তর্জাতিক

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাইয়ে বেশি সময় নেওয়া হবে না : ইরান

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?