By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আমাদের সদিচ্ছা আছে, আস্থা নেই : ঘালিবাফ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > আমাদের সদিচ্ছা আছে, আস্থা নেই : ঘালিবাফ
আন্তর্জাতিক

আমাদের সদিচ্ছা আছে, আস্থা নেই : ঘালিবাফ

Last updated: 2026/04/11 at 10:24 PM
Tanvir 2 hours ago
Share
SHARE
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও উত্তেজনা স্থায়ীভাবে অবসানে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে সদিচ্ছা নিয়েই যোগ দিতে ইসলামাবাদে এসেছে ইরানি প্রতিনিধি দল। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার সংকটেও ভুগছেন দলের সদস্যরা।   ইরানি প্রতিনিধি দলটির নেতা এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ তথ্য জানিয়েছেন। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, “এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই। কারণ দুর্ভাগ্যবশত, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যত সংলাপ হয়েছে— প্রতিটিই ব্যর্থতা এবং চুক্তিভঙ্গের মধ্যে দিয়ে শেষ হয়েছে।” “এমনকি, এক বছরেরও কম সময়ের মধ্যে দু’বার, আলোচনার মাঝপথে, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাদের লক্ষ্য করে হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।” তবে যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখায়— তাহলে ইরানও সমঝোতা চুক্তিক স্বাক্ষরে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঘালিবাফ। এ প্রসঙ্গে তাসনিম নিউজকে তিনি বলেছেন, “আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র যদি সত্যিকার একটি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার অনুমোদন করতে প্রস্তুত থাকে, তাহলে তারা চুক্তিতে আসার ব্যাপারে আমাদের প্রস্তুতিও দেখতে পাবে।” তবে এই সংলাপের আড়ালে যুক্তরাষ্ট্র যদি কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে চায় তাহলে ইরান কঠোরভাবে তার জবাব দেবে বলেও জানিয়েছেন ঘালিবাফ। এ ব্যাপারে তাসনিম নিউজকে ইরানি পার্লামেন্টের স্পিকার বলেন, “বর্তমানে যে যুদ্ধ চলছে, তাতে ইতোমধ্যে আমরা আমাদের সক্ষমতা দেখিয়েছি। যদি তারা এই আলোচনার নামে একটি নিষ্ফল, লোকদেখানো এবং প্রতারণামূলক অভিযান চালাতে চায়, তাহলে আমারাও আল্লাহর ওপর বিশ্বাস এবং আমাদের জনগণের শক্তির ওপর ভরসা রেখে নিজেদের অধিকার আদায় করতে প্রস্তুত আছি।” এদিকে সংলাপে যোগ দিতে ওয়াশিংটন থেকে পাকিস্তানে পৌঁছেছে জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটিও। আজ শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
Tanvir April 11, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিকিৎসকদের ওপর হামলা : ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
Next Article হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
আন্তর্জাতিক

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?