By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: আলমডাঙ্গায় অপরিকল্পিত সেতু, ৫৭ লাখ টাকা গচ্চা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > আলমডাঙ্গায় অপরিকল্পিত সেতু, ৫৭ লাখ টাকা গচ্চা
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

আলমডাঙ্গায় অপরিকল্পিত সেতু, ৫৭ লাখ টাকা গচ্চা

Last updated: 2024/02/21 at 6:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আলমডাঙ্গা উপজেলার বকসিপুর গ্রামে কুমার নদের ওপর নির্মাণ করা হয়েছে ৬০ ফুট দৈর্ঘ্যের সেতু। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না জনবিরল এলাকায় নির্মিত সেতুটি। এতে সরকারের ৫৭ লাখ টাকা গচ্চা গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার কালীদাসপুর ও ডাউকি ইউনিয়নের সংযোগস্থলের বকসিপুর গ্রামে কুমার নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর একদিকে মাত্র সাত-আটটি পরিবারের বসবাস। অন্যদিকে বিস্তীর্ণ ফসলি মাঠ। সেতু নির্মাণের সাত বছর পার হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এতে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত কিংবা কৃষকের মাঠের ফসল আনার কাজেও আসছে না সেতুটি।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর কালীদাসপুর প্রান্তে ৩৫০ থেকে ৪০০ মিটার দূরে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়ক। অন্যদিকে ডাউকি প্রান্তে ২৫০-৩০০ মিটার দূরে আলমডাঙ্গা-পাটিকাবাড়ী বাজার সড়ক। সেতুর দুই পাশে ৬০০-৭০০ মিটার সংযোগ সংড়ক নির্মাণ করা প্রয়োজন। আগে থেকে সেতুর দুই পাশে চলাচলের রাস্তা না থাকায় সংযোগ সড়ক নির্মাণ করতে হলে বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে।
স্থানীয় কৃষক মকবুল হোসেন বলেন, সেতু নির্মাণের আগে এলাকার কৃষকরা ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল মাথায় চেপে বাঁশের সাঁকোতে নদী পার হয়েছেন। এখন সেতু নির্মাণ সত্ত্বেও কৃষকের আগের মতো ফসল মাথায় চাপিয়ে মাঠ থেকে বাড়ি ফিরতে হয়। সংযোগ সড়ক না থাকায় সেতু কারও কাজে আসছে না। অযথা সরকারের লাখ লাখ টাকা অপচয় হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ বলেন, অপরিকল্পিতভাবে ও কম জনবসতিপূর্ণ স্থানে সেতুটি নির্মাণ করা হয়েছে। এভাবে সরকারের বিপুল অর্থ বিনষ্ট করেছেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস জানান, তিনি যোগদানের অনেক আগেই সেতুটি নির্মাণ হওয়ায় এ সম্পর্কে তাঁর জানা নেই। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে ওই সেতুতে সংযোগ সড়ক নির্মাণে বিষয়ে তিনি উদ্যোগ নেবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে চুরির প্রতিবাদ করায় ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
Next Article লাইসেন্স না থাকায় সাতক্ষীরায় ৪টি ক্লিনিক সীলগালা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?