
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সঞ্চালনায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, দিপঙ্কর সরকার দিপ, হাজ্বী আবু দাউদ ঢালী, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, এস এম এনামুল ইসলাম, রফিকুল ইসলাম, ডাঃ প্রসূন কুমার মন্ডল, সত্যজিৎ মজুমদার, সাইদুল ইসলাম, নাজিমুল হক, রফিকুল ইসলাম, সোহাগ খান, আবু বেল্লাল হোসেন প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।