By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন

Last updated: 2024/12/01 at 6:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মামলাবাজ, আওঢামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় কুল্যার মোড়ে সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয়।
কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে কুল্যা-দরগাহপুর সড়কের উপর মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামায়াতের কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। ততিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এস আই প্রহ্লদ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালোটাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীবের ঘরের ছেলে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় নেমে তৎকালীন ওসি এলাকার মিনুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরাসহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে সাসপেন্ড ও শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এব্যাপারে এসআই প্রহ্লাদ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, শাহিনুরদের সাথে আমাদের জমি জায়গা নিয়ে বিরোধ রয়েছে। নাসির, সিদ্দিক ও অন্যদের থানা থেকে ছাড়ানোর জন্য আমার কাছে অনুরোধ করলে আমি থানায় সুপারিশ করি। রাষ্ট্রবিরোধী মাদক মামলা হওয়ায় পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। আমাকে এলাকায় হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাটকেলঘাটায় দারুল ইসলাম ট্রাস্টের প্রস্তুতি সভা
Next Article ইউএনও’র নেতৃত্বে শ্যামনগরে বাজার পর্যবেক্ষণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 3 hours ago
সাতক্ষীরা

চৈত্রান্তে চড়ক: লোকবিশ্বাস ও সংস্কৃতি

By Correspondent 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?